পথ দুর্ঘটনায় মৃত্যু টিএমসিপি-র জেলা সভাপতির, শোকের ছায়া কর্মীদের মধ্যে
Connect with us

জেলার খবর

পথ দুর্ঘটনায় মৃত্যু টিএমসিপি-র জেলা সভাপতির, শোকের ছায়া কর্মীদের মধ্যে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৫ নভেম্বর :   মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল কোচবিহারের তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি এবং জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নরেন দত্তের। মঙ্গলবার গভীর রাতে কোচবিহার থানার অন্তর্গত ঘোষপাড়া এলাকায় পথ দুর্ঘটনার কবলে পড়ে তাঁর চার চাকার গাড়িটি৷ দুর্ঘটনায় ২ জন আহত হয়েছেন।

তাঁদের উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে৷ দুর্ঘটনায় দলীয় নেতার মৃতুতে শোকের ছায়া নেমে এসেছে নেতা কর্মীদের মধ্যে। জানা গেছে মঙ্গলবার রাত দেড়টা নাগাদ একটি ছোটো চারচাকা গাড়ি নিয়ে মাথাভাঙা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিলেন নরেন দত্ত। পথে ঘোষ পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে রাস্তার ধারে উল্টে যায় তাঁর গাড়িটি।পরে নিশিগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে নরেন দত্তকে মৃত বলে ঘোষণা করা হয়। এছাড়াও আহত দু’জনকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে নেতা-কর্মীদের মধ্যে।