কন্যাশ্রী প্রকল্পে দুর্নীতি: ছাত্রীরা অভিযোগ নিয়ে পথে নামল বাম নেতৃত্ব
Connect with us

জেলার খবর

কন্যাশ্রী প্রকল্পে দুর্নীতি: ছাত্রীরা অভিযোগ নিয়ে পথে নামল বাম নেতৃত্ব

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে কন্যাশ্রী প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে উত্তাল জেলা। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে যে, তিনি একাধিক ছাত্রীর নাম ব্যবহার করে তাদের ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খুলে প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগে বলা হচ্ছে, প্রায় ৪৬ জন ছাত্রীর কন্যাশ্রী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।

এ ঘটনায় জেলার বিভিন্ন স্তরে আলোচনা তোলপাড় চলছে, এবং রাজ্যজুড়ে নিন্দার ঝড় উঠেছে। যদিও জানুয়ারি মাসেই অভিযোগটি মানিকচক ব্লক প্রশাসনের কাছে দায়ের করা হয়েছিল, এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ছাত্রীরা।

আরও পড়ুনঃ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু দম্পতির, মালদার পরিবারে শোকের ছায়া

এই পরিস্থিতিতে রাজ্য SFI (স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া) নেতৃত্ব বিক্ষোভে সামিল হয়েছে। মঙ্গলবার, SFI রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে মালদার এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে গিয়ে বঞ্চিত ছাত্রীদের সঙ্গে একত্রিত হয়ে আন্দোলনে অংশ নেন। তিনি জানান, যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয়, তবে তারা আইনি পরামর্শ নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন।

Advertisement
ads

এদিকে, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক বাদিউজ জামানও প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, “এ ধরনের দুর্নীতি সবার সামনে আনা উচিত এবং প্রশাসনকে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।”

এ ঘটনা, শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, রাজ্যের বিভিন্ন অঞ্চলে কন্যাশ্রী প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার মতো পরিস্থিতি সৃষ্টি করেছে।

Continue Reading
Advertisement