ভোটের আগে ‘ড্রাই ডে’ ঘোষণা কমিশনের! কবে থেকে বন্ধ থাকবে দোকান? দেখে নিন সম্পূর্ণ তালিকা
Connect with us

ভাইরাল খবর

ভোটের আগে ‘ড্রাই ডে’ ঘোষণা কমিশনের! কবে থেকে বন্ধ থাকবে দোকান? দেখে নিন সম্পূর্ণ তালিকা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের (Assembly Election) আবহে রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকেই রাজ্যে মদ বিক্রির ওপর কড়া নিষেধাজ্ঞা (Restriction) জারি করা হয়েছে। সোমবার এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশন স্পষ্ট জানিয়েছে, ভোট ও গণনার দিনগুলোতে সমস্ত লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বন্ধ রাখতে হবে।

এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গ দুই দফায় ভোটাভুটি প্রত্যক্ষ করবে। আগামী ২৩ এপ্রিল প্রথম দফা এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এরপর ৪ মে হবে ভোটগণনা (Counting)। জনপ্রতিনিধিত্ব আইনের ১৩৫ (সি) ধারা অনুযায়ী, ভোটগ্রহণের নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত কোনো হোটেল, রেস্তরাঁ বা দোকানে মদ বিক্রি করা যাবে না। এই নিয়ম কার্যকর থাকবে গণনার দিনও। কমিশন সাফ জানিয়ে দিয়েছে, এই ‘ড্রাই ডে’ (Dry Day) চলাকালীন কেউ নিয়ম লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা (Legal Action) নেওয়া হবে।

অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কমিশন এবার অত্যন্ত সতর্ক। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও মালদহের মতো জেলাগুলোতে যেখানে আগে অশান্তির নজির রয়েছে, সেখানে নজরদারি বাড়ানো হচ্ছে। গত লোকসভা নির্বাচনের শান্তিপূর্ণ ধারা বজায় রাখতে প্রতিটি পুলিশ সুপারকে (SP) কড়া নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আধিকারিকদের মনে করিয়ে দিয়েছেন যে, কোনো রাজনৈতিক নেতার নির্দেশে নয়, বরং সম্পূর্ণ নিরপেক্ষভাবে (Neutral) কাজ করতে হবে। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা (Transparency) এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই মদ বিক্রিতে এই লাগাম টানা হয়েছে বলে দাবি কমিশনের।

Advertisement
ads
Continue Reading
Advertisement