সংশোধিত ওয়াকফ আইন নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতার
Connect with us

ভাইরাল খবর

সংশোধিত ওয়াকফ আইন নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সংশোধিত ওয়াকফ আইন (Waqf Act Amendment) নিয়ে ফের তীব্র সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহের সভা থেকে সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করে তিনি জানান, রাজ্যে তিনি থাকতে কারও ব্যক্তিগত সম্পত্তিতে (Private Property) হাত দিতে দেবেন না। মুখ্যমন্ত্রী দাবি করেন, ওয়াকফ আইন রাজ্য নয়, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারই (Central Government) করেছে। এই আইনের বিরোধিতা করে রাজ্য বিধানসভায় প্রস্তাব পাশ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা চলছে বলেও জানান তিনি।

নতুন সংশোধিত আইন অনুযায়ী কোনও সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি (Waqf Property) ঘোষণা করার অধিকার আর শুধু ওয়াকফ বোর্ডের হাতে নেই; জেলার জেলাশাসক (District Magistrate) বা সমমর্যাদার আধিকারিক সিদ্ধান্ত নেবেন। এই আইন পাশ হতেই দেশজুড়ে বিক্ষোভ ছড়ায়, বাংলার মুর্শিদাবাদও উত্তপ্ত হয়। কেন্দ্রীয় পোর্টালে নিবন্ধীকরণ শুরু হওয়ায় নানা বিভ্রান্তিও তৈরি হয়। এসব নিয়ে মানুষকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন—“আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না। কেউ ভয় পাবেন না।”

এসআইআর (SIR) নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। জানান, এই ইস্যুতে মানুষকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। মমতার বক্তব্য—“আমি ভোট চাইতে আসিনি, মানুষকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে এসেছি।”

মালদহের সভায় গঙ্গা ভাঙন (Ganga Erosion) প্রসঙ্গেও কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করেন, ফরাক্কায় ড্রেজিং (Dredging) না করায় এবং কেন্দ্র ব্যবস্থা না নেওয়ায় মালদহ ও মুর্শিদাবাদে প্রতিবছর ভাঙন তীব্র হচ্ছে। রাজ্যের তরফে ইতিমধ্যেই ২০০ কোটি টাকা বরাদ্দ করা হলেও কেন্দ্র কোনো স্থায়ী সমাধান করেনি বলেই দাবি তাঁর। ভাঙন দুর্গতদের পাশে রাজ্য সবসময় থাকবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

Advertisement
ads
Continue Reading
Advertisement