শহিদ ঝন্টুর পরিবারকে পাশে দাঁড়িয়ে পুলিশের চাকরি ও অনুদান মুখ্যমন্ত্রীর
Connect with us

রাজনীতি

শহিদ ঝন্টুর পরিবারকে পাশে দাঁড়িয়ে পুলিশের চাকরি ও অনুদান মুখ্যমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কাশ্মীরের পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন পশ্চিমবঙ্গের সাহসী জওয়ান ঝন্টু আলি শেখ (Jhantu Ali Sheikh)। তাঁর আত্মবলিদানের স্বীকৃতিস্বরূপ এবার তাঁর স্ত্রী শাহানাজ শেখকে (Shahanaz Sheikh) রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মঙ্গলবার মুর্শিদাবাদের (Murshidabad) সুতিতে আয়োজিত সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে শহিদ পরিবারের হাতে এই নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী নিজে। পাশাপাশি ঝন্টুর স্ত্রী ও ছেলেকে দেওয়া হয় ১০ লক্ষ টাকার আর্থিক অনুদান। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শাহানাজ আপাতত কৃষ্ণনগর পুলিশ জেলার (Krishnanagar Police District) হোমগার্ড বিভাগে কর্মরত হবেন।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদের অশান্তি নিয়ে রাজনীতির উত্তাপ, মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে তীব্র কটাক্ষ শুভেন্দুর

মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “দেশের জন্য যারা জীবন উৎসর্গ করে, তারা আমাদের গর্ব। ঝন্টুর পরিবার রাজ্যে ফিরে এসেছে। সরকার পরিবারের পাশে থাকবে সবসময়।” উল্লেখ্য, শহিদ ঝন্টু আলি শেখ নদিয়ার (Nadia) তেহট্ট এলাকার পাথরঘাটা গ্রামের বাসিন্দা ছিলেন। ভাই সফিকুল শেখের মতোই তিনি যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে এবং কর্মরত ছিলেন কাশ্মীরে।

Advertisement
ads

গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) সাধারণ নাগরিকদের উপর আক্রমণ চালায় জঙ্গিরা। এরপর তল্লাশি অভিযানে বেরিয়ে শহিদ হন ঝন্টু। ২৪ এপ্রিল তাঁর মৃত্যু হয়। রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল, এই শহিদ সেনার পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি এক জন সদস্যকে চাকরি দেওয়া হবে। মঙ্গলবার সেই প্রতিশ্রুতি পূর্ণ করল সরকার।

মুখ্যমন্ত্রী বলেন, “আমরা প্রতিশ্রুতি দিই না শুধু, পালনও করি। ঝন্টুর পরিবারের পাশে সরকার সবসময় থাকবে।”

Continue Reading
Advertisement