জমি দখলকে কেন্দ্র করে বিবাদে দুষ্কৃতিদের হাতে প্রহৃত হল এক ক্যান্সার রোগী, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Connect with us

মালদা

জমি দখলকে কেন্দ্র করে বিবাদে দুষ্কৃতিদের হাতে প্রহৃত হল এক ক্যান্সার রোগী, অভিযোগের তীর তৃণমূলের দিকে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ০৪ জানুয়ারী : জমি দখলকে ঘিরে বিবাদের জেরে চাঞ্চল্য ছড়ালো হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারি এলাকা। মারধোর করা হয় ক্যান্সার আক্রান্ত এক রোগীকেও। রবিবার সন্ধ্যায় থানা থেকে এক কিলোমিটার দূরে বারদুয়ারি পেট্রোল পাম্পের সামনে ঘটে এই ঘটনা।জানা গিয়েছে, পেট্রোল পাম্পের সামনে থাকা জমি টিন দিয়ে ঘিরে রেখেছিলেন রাজীব ভগত।

কিন্তু সেই জমি নিজের বলে দাবি করে প্রেমলতা মন্ডল নামে এক মহিলা। এদিন প্রেমলতা মন্ডলের হয়ে ওই জমি দখল করতে দলবল নিয়ে হাজির হয় বাবলু কর্মকার ও সাদ্দাম হোসেন নামে দুই যুবক। ভেঙ্গে দেয় জমির সীমানায় থাকা টিনের বেড়া।বাধা দিতে গিয়ে রাজীবের বাবা ক্যানসার রোগী জগদীশ ভগতকে মারধর করা হয় বলে অভিযোগ।অভিযুক্ত দুই যুবকই তৃণমূল কংগ্রেস কর্মী বলে জানা গিয়েছে। রাজীব ভগত জানিয়েছেন, ওই জমির সমস্ত নথিপত্র তাদের কাছে রয়েছে।কিন্তু তারপরেও তৃণমূলের জমি মাফিয়ারা চড়াও হয়ে ভাঙচুর করে। বাধা দিলে বাবাকেও ওরা মারধোর করে।ঘটনায় প্রশাসনের পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ জানানো হবে বলে জানান রাজীববাবু। অন্যদিকে প্রেমলতা মন্ডলের দাবি, জমিটি বেআইনিভাবে দখল করে রেখেছিল। পুলিশকেও এবিষয়ে জানানো হয়েছিল। এদিন এক বৈঠক করার কথা থাকলেও তারা না আসায় এদিন জমির টিনের বেড়া সরিয়ে দেওয়া হয় বলে দাবী তার।ঘটনায় তৃণমূলের নাম জড়িয়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছে নেতৃত্ব। হরিশ্চন্দ্রপুর-১ ব্লক তৃণমূল সভাপতি মানিক দাস বলেন, দল অন্যায়কে প্রশ্রয় দেয় না। ওই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয়। কেউ দলের নাম ভাঙিয়ে অন্যায় করলেও আইন আইনের পথেই চলবে।