বাতিল এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী
Connect with us

রাজ্যের খবর

বাতিল এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ৭ জুন : কোভিড পরিস্থিতি বিবেচনা করে বাতিল হল এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। সোমবার নবান্নে এ কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।করোনা আবহে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক হবে কিনা তা জানতে ই-মেলে রাজ্যের সাধারণ মানুষের মতামত চেয়েছিল রাজ্য সরকার।

সেই জনমতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।এদিন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ৩৪ হাজার ই-মেল জমা পড়েছে। ৮৩ শতাংশ মানুষ পরীক্ষা না নেওয়ার পক্ষে মত দিয়েছেন। বিশেষজ্ঞ কমিটিও এ বছর পরীক্ষা না নেওয়ার পরামর্শ দিয়েছে। তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বাতিল করা হল। কিন্তু কীভাবে মূল্যায়ন হবে, তা ৭ দিনের মধ্যে জানানো হবে। পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই দিকেও খেয়াল রাখারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।এদিকে, রবিবার রাজ্যের মানুষের কাছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতামত চেয়েছিলেন। তিনি এ ব্যাপারে একটি টুইটও করেছিলেন।টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, আমাদের শিশুদের ভবিষ্যৎ আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আমরা এক বিশেষজ্ঞ কমিটিও গড়ে দিয়েছি। দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ব্যাপারে ওই কমিটি সিদ্ধান্ত নেবে। আমরা অভিভাবক, রাজ্যের মানুষ, বিশেষজ্ঞ, পড়ুয়াদের কাছে থেকে মতামত জানতে চাইছি।আপনাদের সবার কাছে অনুরোধ করছি, আপনাদের মতামত জানান। ইমেলে নিজেদের মত দিন। আপনাদের মতামতা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।আর জনগণের মতামতের ওপর নির্ভর করেই এদিন এই সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

Continue Reading
Advertisement