মালিকের অপমানে নির্মম খুন! ইট দিয়ে পাঁচ বছরের শিশুকে থেঁতলে মারল গাড়িচালক
Connect with us

খুন

মালিকের অপমানে নির্মম খুন! ইট দিয়ে পাঁচ বছরের শিশুকে থেঁতলে মারল গাড়িচালক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দিল্লির (Delhi) নরেলা (Narela) অঞ্চলে ঘটে গেল এক হৃদয়বিদারক ও হাড়হিম করা ঘটনা। পাঁচ বছরের ছোট্ট একটি শিশুকে ইট দিয়ে থেঁতলে খুন করার অভিযোগ উঠেছে তার বাবারই গাড়ির চালকের (driver) বিরুদ্ধে। সন্দেহভাজন অভিযুক্ত এই নির্মম হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক। পুলিশ জানিয়েছে, সম্ভাব্য প্রতিশোধস্পৃহা থেকেই ঘটতে পারে এই হত্যাকাণ্ড (murder)।

 কী ঘটেছিল?

ঘটনার সূত্রপাত হয় সোমবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নরেলার এক পরিবহণ ব্যবসায়ীর (transport businessman) প্রায় সাত-আটটি গাড়ি রয়েছে, যেগুলি ভাড়া খাটে। এই গাড়িগুলি পালা করে চালাতেন নীতুওয়াসিম নামের দুই ব্যক্তি।

সেদিন মদ্যপ অবস্থায় ওই দু’জনের মধ্যে বচসা বাধে, যার জেরে নীতু মারধর (assault) করেন ওয়াসিমকে। পরে বিষয়টি জানাজানি হলে, ব্যবসায়ী নিজেই নীতুকে চড় মারেন ও শাসিয়ে দেন। পুলিশ মনে করছে, মালিকের সেই অপমানের ‘বদলা’ (revenge) নিতেই নীতু এই ভয়ংকর পদক্ষেপ নেয়।

Advertisement
ads

এরপর থেকেই নিখোঁজ ছিল পাঁচ বছরের ছোট্ট ছেলেটি। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পুলিশে ডায়েরি (missing diary) করেন। পরে তাঁর নিথর দেহ উদ্ধার হয় অভিযুক্ত নীতুর বাড়ির সামনে থেকে। শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা জানান, সে অনেক আগেই মারা গিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শিশুটিকে অপহরণ করে নির্মমভাবে মাথায় ইট দিয়ে আঘাত করে খুন করে সে। এফআইআর (FIR) দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে।

তদন্তে কী বলছে পুলিশ?

নরেলা থানার তদন্তকারী অফিসার জানান, “নীতু এখনও পলাতক। তাকে ধরতে একাধিক পুলিশ দল তৈরি করা হয়েছে। সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয় গোয়েন্দাদেরও কাজে লাগানো হচ্ছে। প্রযুক্তির সাহায্য নিয়ে তার অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।”

Advertisement
ads
Continue Reading
Advertisement