বাংলাদেশ
মোদির সহায়তার আশ্বাসে কৃতজ্ঞতা বিএনপির, জানালেন খালেদার চিকিৎসক
ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার (Khaleda Zia) শারীরিক অবস্থা নিয়ে ইদানীং সোশ্যাল মিডিয়ায় ছড়ানো নানা ‘গুজব’ (Rumor) খণ্ডন করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার সকালে ঢাকার হাসপাতালে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, খালেদা জিয়া চিকিৎসায় যথাযথভাবে সাড়া দিচ্ছেন এবং চিকিৎসকদের পরামর্শ ফলো (Follow) করতে পারছেন।
তিনি জানান, গত ২৭ নভেম্বর থেকে খালেদা জিয়া সিসিইউতে (CCU) পর্যবেক্ষণে আছেন এবং তাঁর শারীরিক জটিলতাগুলোর মধ্যে কিডনি (Kidney), লিভার (Liver), চোখ (Eye) ও আর্থ্রাইটিস (Arthritis)-সংক্রান্ত সমস্যাগুলো চিকিৎসকদের নিত্য মনিটরিংয়ের আওতায় আছে। ছেলে তারেক রহমান (Tarique Rahman) ২৪ ঘণ্টা মেডিক্যাল বোর্ডের সঙ্গে যোগাযোগ রেখে মায়ের চিকিৎসার সব খবরাখবর নিচ্ছেন বলে জানান তিনি।
২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে দ্রুত ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের সিসিইউতে এখনো কঠোর নজরদারির (Monitoring) মধ্যেই চিকিৎসা চলছে, পাশাপাশি সুরক্ষা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে।
এদিকে, সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স (X) হ্যান্ডলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠান। তিনি জানান, বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য এবং প্রয়োজনে ভারত সব ধরনের সহায়তা (Assistance) দিতে প্রস্তুত। এই মানবিক উদ্যোগের জন্য বিএনপির পক্ষ থেকে এবং ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন মোদিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘‘বাংলাদেশের মানুষের প্রার্থনা ও চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টায় আশা করি বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’’


