কোচবিহারে বিজেপি কর্মীর গর্ভবতী স্ত্রীকে পেটে লাথি, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ
Connect with us

ভাইরাল খবর

কোচবিহারে বিজেপি কর্মীর গর্ভবতী স্ত্রীকে পেটে লাথি, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কোচবিহার জেলার দিনহাটা (Dinhata) বিধানসভার শালমারা এলাকায় বিজেপি কর্মী পরিবারের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার রাতে কয়েকটি বিজেপি সমর্থক পরিবারের বাড়িতে চড়াও হয় তৃণমূলের (TMC) কর্মীরা। এ সময় বিজেপি কর্মী স্বপন বর্মনের (Swapan Barman) গর্ভবতী স্ত্রীকে নির্মমভাবে পেটে লাথি মারা হয়। ৮ মাসের অন্তঃসত্ত্বা ওই মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে।

স্থানীয় সূত্রের দাবি, তৃণমূল কর্মীরা গ্রামে অ্যাম্বুল্যান্স ঢুকতে দেননি। পরে পুলিশের সহযোগিতায় তাঁকে কোচবিহারের মাতৃমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে, বিশেষ করে সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপর হামলার পর থেকেই এলাকায় অশান্তি অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ কপিল শর্মার রেস্তরাঁয় ফের গুলি, সলমন খানের উপস্থিতিই টার্গেট বলে দাবি গ্যাংস্টারের

শুক্রবার তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতি রাভা (Malati Rava) হাসপাতালে গিয়ে আক্রান্ত মহিলার খোঁজ নেন। সেখানেই তিনি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের (Udayan Guha) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান এবং তাঁকে সরাসরি ‘গুন্ডা’ আখ্যা দেন। তাঁর অভিযোগ, “মন্ত্রী উদয়ন গুহর নির্দেশেই এই অমানবিক হামলা হয়েছে। হাসপাতালে নিয়ে যেতে বাধা দেওয়া হয়েছে—এটি বরদাস্ত করা হবে না।”

Advertisement
ads

তৃণমূল কংগ্রেস অবশ্য এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তবে বিধায়িকা মালতি রাভা সতর্ক করে দিয়ে বলেন, “যদি এই অন্তঃসত্ত্বা মহিলার কিছু হয়, তাহলে বিজেপি উপযুক্ত জবাব দেবে এবং কাউকে রেহাই দেওয়া হবে না।” ঘটনায় এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ, যদিও রাজনৈতিক অস্থিরতা এখনও থামেনি।

Continue Reading
Advertisement