কসবায় ফ্ল্যাট দখল ও হামলার অভিযোগে ফের গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং
Connect with us

বিশ্বের খবর

কসবায় ফ্ল্যাট দখল ও হামলার অভিযোগে ফের গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফের চাঞ্চল্য কসবায় (Kasba, Kolkata)! বিজেপি নেতা (BJP Leader) রাকেশ সিং (Rakesh Singh) আবারও পুলিশের (Police) জালে। কিছুদিন আগেই প্রদেশ কংগ্রেস (Congress) দফতরে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন তিনি। জামিনে (Bail) মুক্তি পেলেও এবার নতুন করে ফ্ল্যাট দখল (Flat Encroachment) ও মারধরের (Assault) অভিযোগে ফের তাঁকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ।

ঘটনা কলকাতার কসবা এলাকার একটি বহুতলে। অভিযোগ, সেখানে ফ্ল্যাট দখলকে কেন্দ্র করে শুরু হয় তুমুল বচসা, যা মুহূর্তে রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাকেশ সিং নিজের ফ্ল্যাটের পাশের আরেকটি ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগে অভিযুক্ত। সোমবার ফ্ল্যাটটির মালিক চন্দু খাঁ (Chandu Khan) শ্রমিক (Labourers) নিয়ে সেখানে নিজের জিনিসপত্র সরাতে গেলে, রাকেশ সিং নাকি দলবল (Group) নিয়ে হাজির হন এবং শুরু করেন হামলা।

অভিযোগ, হামলাকারীদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র (Firearms) ও ধারালো অস্ত্র (Sharp Weapons)। বন্দুকের বাঁট ও ছুরি দিয়ে মারধর করা হয় বলে দাবি পরিবারের। এতে গুরুতর জখম হন চন্দু খাঁ এবং তাঁর ছেলে সপ্তর্ষি খাঁ (Saptarshi Khan)। তাঁদের হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে।

Advertisement
ads ads

ঘটনার পরপরই কসবা থানার পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করে এবং রাকেশ সিং, তাঁর ছেলে শিবম (Shivam Singh) ও মেয়ে সিমরন (Simran Singh)-কে গ্রেফতার করে।

উল্লেখ্য, বিজেপির বিতর্কিত নেতা হিসেবে পরিচিত রাকেশ সিং কংগ্রেস দফতরে হামলার মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর ফের নাম জড়াল হিংসা (Violence) ও দখলদারির (Illegal Possession) ঘটনায়। বর্তমানে গোটা ঘটনার তদন্তে নেমেছে কসবা থানার পুলিশ।

Continue Reading
Advertisement ads