Connect with us

ভাইরাল খবর

ভাষা আন্দোলনের আগে বড় সিদ্ধান্ত, কলকাতা পুরসভায় বাধ্যতামূলক বাংলা ভাষা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভিনরাজ্যে বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধে’ হেনস্থার প্রতিবাদে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই ভাষা আন্দোলনের প্রেক্ষিতে এবার বড় সিদ্ধান্ত নিল Kolkata Municipal Corporation (KMC)। কর্পোরেশনের সমস্ত অধিবেশন ও কার্যবিবরণী সভায় এখন থেকে শুধুমাত্র বাংলা ভাষায় প্রশ্ন করার নির্দেশ জারি করা হয়েছে।

কর্পোরেশনের চেয়ারপার্সন মালা রায় (Mala Roy) জানিয়ে দিয়েছেন, কাউন্সিলররা আর হিন্দি বা ইংরেজিতে প্রশ্ন করতে পারবেন না। তাঁর সাফ বক্তব্য, “পুরসভায় কাজকর্ম বাংলা ভাষাতেই হওয়া উচিত।” মেয়র পারিষদরাও উত্তর দেবেন বাংলাতেই। তাঁর কথায়, “এটি শুধুই ভাষার প্রতি সম্মান প্রদর্শন নয়, এটি আমাদের সাংস্কৃতিক পরিচয় রক্ষার লড়াই।”

উল্লেখ্য, ২৭ জুলাই থেকে রাজ্যজুড়ে ‘ভাষা আন্দোলন’ (Language Movement) শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সংসদে বাংলায় বক্তৃতা রাখার ঘোষণা আগেই করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই আবহেই কলকাতা পুরসভার এই পদক্ষেপ রাজনৈতিক বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুনঃ ৫ আগস্ট থেকে বদল রাধিকাপুর এক্সপ্রেসের সময়সূচী, জানাল পূর্ব রেল

Advertisement
ads

তবে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কলকাতা কর্পোরেশনের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ (Sajal Ghosh) কটাক্ষ করে বলেন, “যে সরকার বাংলা স্কুল বন্ধ করে ও মদের দোকান খোলে, তারা এখন ভাষার রাজনীতি করছে। এটা নিছকই বিভাজনের চেষ্টা।” এমনকি ২০১৮ সালের দাড়িভিট কাণ্ডের শহিদদের স্মরণ করতেও তিনি তৃণমূলকে কটাক্ষ করেন।

অন্যদিকে মালা রায়ের দাবি, “যাঁরা বাংলার বাসিন্দা, তাঁরা বাংলা জানেন। ভোটারদের সঙ্গে কথা বলার জন্য বাংলা জানা জরুরি। এখন আর ইংরেজি দিয়ে ‘style’ দেখানোর দিন নেই।”

সাফ বার্তা, বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আর কোনও আপোস নয়।

Advertisement
ads
Continue Reading
Advertisement