আধারে বড় পরিবর্তন! আসছে নতুন আধার অ্যাপ, বদলে যাচ্ছে ভেরিফিকেশনের নিয়ম
Connect with us

দেশের খবর

আধারে বড় পরিবর্তন! আসছে নতুন আধার অ্যাপ, বদলে যাচ্ছে ভেরিফিকেশনের নিয়ম

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আধারের (Aadhaar) নিরাপত্তা ও গোপনীয়তা আরও শক্তিশালী করতে এবার বড় পরিবর্তন আনতে চলেছে UIDAI (Unique Identification Authority of India)। হোটেল, ইভেন্ট বা বিভিন্ন সংস্থায় এখনও বহু জায়গায় আধারের ফটোকপি (Photocopy) জমা নেওয়া হয়, যা পুরোপুরি আইনবিরুদ্ধ এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের ঝুঁকি বহুগুণ বাড়ায়। এবার সেই সমস্যার স্থায়ী সমাধান আনতেই UIDAI আনছে নতুন আধার অ্যাপ (New Aadhaar App) এবং সম্পূর্ণ নতুন ভেরিফিকেশন (Verification) পদ্ধতি।

UIDAI–র সিইও ভূবনেশ কুমার জানিয়েছেন, ডিসেম্বর থেকেই চালু হতে পারে নতুন নিয়ম। নতুন আধার কার্ডে থাকবে শুধুমাত্র ধারকের ছবি (Photo) এবং কিউআর কোড (QR Code)। কোনও প্রতিষ্ঠানে পরিচয় যাচাই হবে কেবল স্ক্যান ও অথেনটিকেশন (Authentication) পদ্ধতিতে—ফটোকপি সংগ্রহ বা সংরক্ষণ পুরোপুরি নিষিদ্ধ।

নতুন নিয়মে বদলে যাবে হোটেল, ব্যাংক, ইভেন্ট সংস্থা, আবাসিক কমপ্লেক্স—সব জায়গার ভেরিফিকেশন প্রক্রিয়া। UIDAI স্পষ্ট করেছে, আধার কখনওই কাগজপত্র হিসেবে ব্যবহারের জন্য নয়, বরং শুধুমাত্র QR স্ক্যান ও নম্বর ভিত্তিক অথেনটিকেশনই প্রকৃত পরিচয় নিশ্চিত করবে।

mAadhaar–এর পরিবর্তে আসছে উন্নত নিরাপত্তাসমৃদ্ধ আধারের নতুন অ্যাপ। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী তৈরি এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে—

Advertisement
ads
  • ঠিকানা বা ব্যক্তিগত তথ্য আপডেটের সুবিধা

  • পরিবারের যাঁদের মোবাইল নেই তাদেরও লিঙ্ক করার সুবিধা

  • ফেস অথেনটিকেশন (Face Authentication)

  • সিনেমা হল, হোটেল, অফিসে দ্রুত চেক-ইনের ব্যবস্থা—একেবারে DigiYatra–র ধাঁচে

OVSE (Offline Verification System Entities)-এর জন্য তৈরি হচ্ছে আলাদা প্ল্যাটফর্ম। আধার কার্ড হোল্ডার QR কোড দেখালেই স্ক্যানার মুখ মিলিয়ে পরিচয় ও উপস্থিতি—দুটোই যাচাই করবে।

১ ডিসেম্বর UIDAI–র বৈঠকে এই প্রস্তাবগুলি অনুমোদন পেলে আধারের নিরাপত্তা-ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে মনে করছে সংস্থা।

Continue Reading
Advertisement