দেশের খবর
অবসর নেওয়ার আগে CJI গাভাই দিলেন একটি বড় প্রস্তাব… কে হবেন পরবর্তী প্রধান বিচারপতি?
ডিজিটাল ডেস্ক: দেশের পরবর্তী প্রধান বিচারপতি (Chief Justice of India) হতে চলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত (Surya Kant)। সোমবার বর্তমান প্রধান বিচারপতি বিআর গাভাই (BR Gavai) তাঁকে নিয়োগের জন্য কেন্দ্রকে সুপারিশ (recommendation) পাঠিয়েছেন।
আগামী ২৩ নভেম্বর (23rd November) CJI গাভাই প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন। এরপর তাঁরই জুনিয়র বিচারপতি সূর্য কান্ত (Junior Justice Surya Kant) দেশের প্রধান বিচারপতির আসনে বসবেন। আগেই নিজেই নিজের উত্তরসূরি (successor) হিসেবে সূর্য কান্তের নাম উল্লেখ করেছিলেন CJI গাভাই, এবার আনুষ্ঠানিকভাবে সেই নাম সুপারিশ করা হলো।
নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতির অবসর নেওয়ার প্রায় এক মাস আগে পরবর্তী CJI নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। আগেই আইন মন্ত্রক (Law Ministry) বর্তমান CJI গাভাইকে উত্তরসূরির নাম প্রস্তাবের জন্য চিঠি পাঠিয়েছিল। গত সপ্তাহে তিনি তার জবাব দিয়েছেন এবং জুনিয়র বিচারপতি সূর্য কান্তের নাম সুপারিশ করেছেন।
বর্তমানে বিচারপতি সূর্য কান্ত সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতির মধ্যে দ্বিতীয় প্রবীণ (second senior-most) ব্যক্তি। ২৩ নভেম্বরের অবসরের পর ২৪ নভেম্বর থেকে তিনি দেশের ৫৩তম প্রধান বিচারপতি (53rd CJI) হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। হিসাবমতো তিনি এক বছর দুই মাস এই পদে থাকবেন।
সূর্য কান্ত হরিয়ানার হিসার জেলার একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। গ্রামের স্কুলে মেঝেতে বসে পড়াশোনা শুরু করেছিলেন। দশম শ্রেণির ফাইনাল পরীক্ষার সময় প্রথম শহর দেখেন। এরপর হরিয়ানার রোহতকের আইন কলেজ থেকে LLB (Bachelor of Laws) পাশ করে জেলা আদালতে (District Court) কর্মজীবন শুরু করেন। ধাপে ধাপে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট (Punjab & Haryana High Court) হয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত উত্তীর্ণ হন। এই সংগ্রামী কেরিয়ারের অভিজ্ঞতা এখনও তার কথায় ফুটে ওঠে। এবার সেই সূর্য কান্তই দেশের প্রধান বিচারপতির আসনে বসতে যাচ্ছেন।


