আইনজীবীর বাড়িতে হামলা, অভিযোগ শাসকদলের কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে
Connect with us

মালদা

আইনজীবীর বাড়িতে হামলা, অভিযোগ শাসকদলের কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৪ ডিসেম্বর : আইনজীবীর ছেলের জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে হামলা চালানোর অভিযোগ উঠলো শাসকদলের কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য পুরাতন মালদা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায়।

ঘটনায় কাউন্সিলর বৈশিষ্ঠ্য ত্রিবেদীর ছেলে সুনীত ত্রিবেদীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের আক্রান্ত পরিবারের বাবা ওয়ার্ড কাউন্সিলর, আর সেই প্রভার খাটিয়ে প্রতিবেশী আইনজীবীর বাড়িতে দলবল নিয়ে হামলা ও পুত্রবধূকে মারধর করার অভিযোগ উঠলো শাসকদলের কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে পুরাতন মালদা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায়। জানা গিয়েছে, গত ৯ই ডিসেম্বর এলাকার বাসিন্দা আইনজীবী অমরেশ দত্তের ছোট ছেলে অভিষেক দত্তের জন্মদিনের অনুষ্ঠান ছিল।

ফের বিশ্ববিদ্যালয়ের নাম করে চাকরি প্রতারনা

সেই অনুষ্ঠানে যোগ দিতে আসেন বড় ছেলে অর্কপ্রভ দত্ত ও তার স্ত্রী এবং অন্যান্য আত্মীয়রা।আচমকাই সেখানে এসে উপস্থিত হয় ওয়ার্ড কাউন্সিলরের বৈশিষ্ঠ্য ত্রিবেদীর ছেলে সুনীত ত্রিবেদী। তাকে আমন্ত্রণ না জানানো নিয়ে শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা। বাড়িতে থাকা সমস্ত খাবার ফেলে দেয় বলে অভিযোগ। এই ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যদিও তা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। এরপরই ঘটনায় সুনীত ত্রিবেদীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।পরবর্তীতে অর্কপ্রভ দত্ত তার স্ত্রী মৌসুমী মন্ডলকে বাবার বাড়িতে রেখে এলে, সেখানে গিয়েও সুনীত ত্রিবেদী তাকে মারধোর করে বলে অভিযোগ।

Advertisement
ads

শহরে ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য

এই গোটা ঘটনা নিয়ে মালদা থানার দারস্থ হয়েছেন আইনজীবীর পরিবার অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের ছেলে সুনীত ত্রিবেদীর বিরুদ্ধে পুরসভার চেয়ারম্যান, মহকুমাশাসকের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে এঘটনায় সংবাদমাধ্যমকে কোন কিছু বলতে চাননি তৃণমূল কাউন্সিলর বশিষ্ট্য ত্রিবেদী।যদিও এই ঘটনার নিন্দায় সরব হয়েছে মালদার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা।অন্যদিকে তৃণমূলের জেলা সহ-সভাপতি শুভময় বসু জানিয়েছেন, এক্ষেত্রে দলের কোন ভূমিকা নেই। অভিযোগ দায়ের করা হলে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে।

বিস্তারিত দেখুন  –  https://fb.watch/oWOuu-AlKy/

Advertisement
ads