ফের SIR কারণে প্রাণ গেল BLO-এর! পরিবারের অভিযোগ অতিরিক্ত কাজের চাপ
Connect with us

রাজ্যের খবর

ফের SIR কারণে প্রাণ গেল BLO-এর! পরিবারের অভিযোগ অতিরিক্ত কাজের চাপ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার শ্রীপুর এলাকার বাসিন্দা ও BLO (Booth Level Officer) মায়া মুখোপাধ্যায়ের (৫৮) হৃদরোগে (heart attack) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তিনি নামুপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ছিলেন। পরিবারের অভিযোগ, SIR (Systematic Voter Registration) সংক্রান্ত কাজের চাপ ও মানসিক উদ্বেগের কারণে মায়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন।

তার ছোট ছেলে রুবেল মণ্ডল জানান, “BLO-র দায়িত্ব পাওয়ার পর মা মানসিক চাপ সামলাতে পারছিলেন না। ২৫১ নম্বর বুথে ৮৩০ জন ভোটারের মধ্যে ৩২০ জনের hearing notice (শুনানির নোটিশ) এসেছে। নাম বাদ হলে পরিবারগুলি বাড়িতে এসে হামলা করতে পারে—এই আতঙ্কে ছিলেন মা।”

তিনি প্রায় এক সপ্তাহ ICU (Intensive Care Unit) তে ভর্তি ছিলেন। সুস্থ হয়ে ফের কাজ শুরু করলেও অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পেরে ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

Advertisement
ads

স্থানীয় প্রশাসন BLO-র মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রাজনৈতিক নেতৃত্বও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিভিন্ন দল এই ঘটনার জন্য SIR প্রক্রিয়া ও কাজের চাপকে দায়ী করছেন।

Continue Reading
Advertisement