ভেনিসে অ্যামাজন কর্তার গোপন বিয়ে, তিন দিন ধরে চলল রাজকীয় আয়োজন
Connect with us

বিশ্বের খবর

ভেনিসে অ্যামাজন কর্তার গোপন বিয়ে, তিন দিন ধরে চলল রাজকীয় আয়োজন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিশ্বের অন্যতম ধনকুবের এবং অ্যামাজনের (Amazon) প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন সিইও জেফ বেজোস (Jeff Bezos) ইতালির ভেনিসে (Venice) সাংবাদিক ও টিভি হোস্ট লরেন স্যানচেজকে (Lauren Sánchez) বিয়ে করলেন। তিন দিন ধরে চলে তাঁদের রাজকীয় বিয়ের উৎসব, যার পর্দা নামে শুক্রবার। ভেনিসের ঐতিহাসিক সান জর্জিও মাজিওরে দ্বীপে (San Giorgio Maggiore Island) অনুষ্ঠিত হয় এই ব্যক্তিগত অনুষ্ঠান।

তারকায় ভরা অতিথি তালিকায় ছিলেন কিম কার্দাশিয়ান, কাইলি জেনার, বিল গেটস, ওপ্রাহ উইনফ্রে, লিওনার্দো ডিক্যাপ্রিও, টম ব্র্যাডি-সহ বিশ্বের প্রথম সারির বহু তারকা। ওয়াটার ট্যাক্সিতে করে তাঁরা দ্বীপে পৌঁছলেও বিয়ের মূল অনুষ্ঠানের সময় এক অলিখিত ‘সোশ্যাল মিডিয়া ব্ল্যাকআউট’ কার্যকর হয়—কারও ছবি বা ভিডিও ছড়ায়নি।

বেজোস-পত্নী লরেনের গ্ল্যামার ঝলক
এই রূপকথার বিয়েতে নজর কাড়েন কনে লরেন। ডলশে অ্যান্ড গাবানার (Dolce & Gabbana) কাস্টম ডিজাইন করা লেস-কর্সেটেড গাউনে তিনি ছিলেন নজরকাড়া। পরে তিনি পরেন আরও দুটি পোশাক—একটি সিনেমা অনুপ্রাণিত গাউন এবং অপরটি ১,৭৫,০০০ ক্রিস্টাল দিয়ে সেজে ওঠা ককটেল ড্রেস, যা ডিজাইন করেছিলেন অস্কার ডি লা রেঁটা (Oscar de la Renta)।

আরও পড়ুনঃ অকালেই থেমে গেল ‘কাঁটা লাগা’ খ্যাত শেফালি জারিওয়ালার জীবন, হৃদরোগে মৃত্যু, শোকের ছায়া বলিউডে

Advertisement
ads

আইনি বিয়ে না প্রতীকী অনুষ্ঠান?
জানা যাচ্ছে, বেজোস ও লরেন সম্ভবত আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) আইনি বিবাহ সেরে রেখেছেন। ভেনিস প্রশাসনের বক্তব্য, তাঁদের কাছে এই বিয়ের কোনও সরকারি আবেদন জমা পড়েনি। তাই এই অনুষ্ঠান ছিল শুধুই এক ঘনিষ্ঠ ‘সেলিব্রেশন’। বিয়ের পরই লরেন নিজের ইনস্টাগ্রাম নাম বদলে ‘Lauren Sánchez Bezos’ রাখেন।

ভেনিসে ধনকুবেরদের বিয়ে নিয়ে বিতর্ক
ভেনিসের স্থানীয়রা এই ধরণের ব্যক্তিগত অথচ জমকালো আয়োজনকে ‘ধনীদের দখলদারি’ বলে কটাক্ষ করেছেন। তবে শহরের পর্যটন বিভাগের দাবি, এই আয়োজনে ভেনিসে পর্যটন আয় প্রায় ৬৮% বেড়েছে।

সঙ্গীত, গোপনতা ও গ্ল্যামার
বিয়ের রাতে ইতালির কিংবদন্তি গায়ক আন্দ্রেয়া বোচেল্লির ছেলে ম্যাটিও বোচেল্লি ‘Can’t Help Falling in Love’ গেয়ে শুরু করেন অনুষ্ঠান। এই পারফরম্যান্সের মধ্য দিয়েই আরও উজ্জ্বল হয়ে ওঠে জেফ বেজোসের এই স্বপ্নময় বিয়ের রাত।

বেজোসের এই বিয়ে যেন এক রূপকথার মতো ধন, ফ্যাশন, গোপনীয়তা এবং তারকাদের এক সম্মিলিত উপস্থাপনা হয়ে রইল।

Advertisement
ads
Continue Reading
Advertisement