পড়ুয়াদের উত্তরপত্র দেখবে AI! উচ্চমাধ্যমিক পরীক্ষায় বড় সিদ্ধান্ত
Connect with us

রাজ্যের খবর

পড়ুয়াদের উত্তরপত্র দেখবে AI! উচ্চমাধ্যমিক পরীক্ষায় বড় সিদ্ধান্ত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) ইতিহাসে প্রথমবার, কৃত্রিম মেধা (Artificial Intelligence বা AI) প্রযুক্তি ব্যবহার হতে চলেছে উত্তরপত্র মূল্যায়নে। নতুন সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষার সঙ্গে সঙ্গেই এই উদ্যোগ ভবিষ্যতের পরীক্ষার চিত্রই যেন পাল্টে দিচ্ছে। স্বচ্ছতা ও নির্ভুলতার লক্ষ্যে এটাই পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) বড় পদক্ষেপ।

২০২৪ সাল থেকেই উচ্চমাধ্যমিকে চালু হয়েছে সেমেস্টার পদ্ধতি। সদ্য সমাপ্ত প্রথম সেমেস্টার পরীক্ষা ছিল সম্পূর্ণ MCQ ভিত্তিক এবং ওএমআর শিটে (OMR Sheet) উত্তর দেওয়ার ব্যবস্থা ছিল। এই পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নির্ধারিত হয়েছে ৩১ অক্টোবর। আর এবার সেই ফলের মূল্যায়নে প্রথমবার AI চালিত সিস্টেম ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংসদ জানিয়েছে, এর ফলে পরীক্ষার্থীদের ওএমআর শিট বাতিল হওয়ার আশঙ্কা প্রায় শূন্যে নেমে আসবে।
আগে সামান্য কালি ছাপ, দাগ বা অসাবধানতাবশত অতিরিক্ত চিহ্নের কারণে বহু উত্তরপত্র বাতিল (Rejected Answer Sheet) হত। তবে AI প্রযুক্তি নিজেই বিশ্লেষণ করতে পারবে, কোন চিহ্ন ইচ্ছাকৃত, আর কোনটি ভুলবশত তৈরি। এমনকি, একাধিক অপশন (Multiple Options) চিহ্নিত থাকলেও, সিস্টেম দেখে নেবে কোন অপশনটিতে বেশি চাপ (Pressure Analysis) পড়েছে এবং সেটাকেই সঠিক উত্তর (Correct Response) হিসেবে গণ্য করা হবে।

এই নতুন সিস্টেমে রয়েছে OCR (Optical Character Recognition) প্রযুক্তিও, যা হাতের লেখাও নির্ভুলভাবে পড়ে ফেলতে সক্ষম। ফলে রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বরে (Registration Number) সামান্য ভুল হলেও সিস্টেম বুঝে নিতে পারবে সঠিক তথ্য।

Advertisement
ads

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, “এই পদক্ষেপ মূলত পরীক্ষার্থীদের স্বার্থেই। পরীক্ষার তাড়াহুড়োতে অনেক সময় ভুল হয়। সেটা যেন ছাত্রছাত্রীদের ক্ষতির কারণ না হয়, সেই জন্যই AI প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে।”

শিক্ষামহলের মতে, এই পদক্ষেপ শুধু উত্তরপত্র মূল্যায়ন নয়, ভবিষ্যতে প্রশ্নপত্র বিশ্লেষণ (Question Pattern Analysis), ফলপ্রকাশ (Result Processing), এমনকি পরিসংখ্যান তৈরিতেও (Statistical Reporting) AI গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এতে যেমন সময় সাশ্রয় (Time Saving) হবে, তেমনই বাড়বে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা (Transparency & Trust)

Continue Reading
Advertisement