মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পথে নামার পর এবার বিধানসভায় পদক্ষেপ SIR বিরোধিতায়
Connect with us

ভাইরাল খবর

মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পথে নামার পর এবার বিধানসভায় পদক্ষেপ SIR বিরোধিতায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে মোট ১২টি রাজ্যে (States) ঘোষণা করা হয়েছে এসআইআর (SIR – Standardization of Indian Residents)। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ (West Bengal)–ও। তবে এই বিষয়ে তীব্র বিরোধিতা করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে দল ইতিমধ্যেই পথে নেমে প্রতিবাদ জানিয়েছে। এবার বিরোধিতার আরও এক ধাপ এগোতে চলেছে তৃণমূল।

সূত্রের খবর, আসন্ন শীতকালীন অধিবেশনে (Winter Session) বিধানসভায় (Assembly) SIR–এর বিরুদ্ধে প্রস্তাব আনতে পারে তৃণমূল। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। দলের অভিযোগ, এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে ভোটাধিকার (Voting Rights) থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে।

তৃণমূলের বক্তব্য, কেন্দ্রের শাসক দল বিজেপিকে (BJP) সুবিধা করে দিতেই এই প্রকল্প চালু করা হয়েছে। একাধিক নেতা প্রকাশ্যে বলছেন, “বৈধ ভোটারের নাম (Valid Voter Name) বাদ গেলে, আমরা তা সহ্য করব না।”

Advertisement
ads

দলের এক মুখপাত্র বলেন, “SIR–এর ভয়ে (Fear of SIR) সাধারণ মানুষ আতঙ্কে ভুগছেন। কেউ কেউ মানসিক চাপে আত্মহত্যার (Suicide) পথও বেছে নিচ্ছেন।” এই পরিস্থিতিতে রাজ্য বিধানসভায় বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব (Proposal) আনার কথা ভাবছে শাসক দল।

গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে SIR–আতঙ্কে মৃত্যুর (Death) ঘটনা ঘটেছে। মঙ্গলবার তৃণমূলের মিছিলে (Rally) দেখা গেছে সেইসব পরিবারের সদস্যদেরও। আগামী ফেব্রুয়ারি (February) পর্যন্ত চলবে SIR প্রক্রিয়া। তার মধ্যেই যদি বিধানসভায় এই প্রস্তাব আনা হয়, তাহলে রাজ্য রাজনীতিতে (State Politics) তা হতে পারে একটি গুরুত্বপূর্ণ মোড়।

এদিকে, SIR–এর বিরোধিতায় তৃণমূল সাংসদ (TMC MP) মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur) ঠাকুরবাড়িতে (Thakur Bari) অনশন (Hunger Strike) শুরু করেছেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement