ভাইরাল খবর
বিজেপি এজেন্টকে মারধর ও জুতোর মালা পরিয়ে ঘোরানো, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ডিজিটাল ডেস্কঃ মাথাভাঙ্গা (Mathabhanga) ১ ব্লকের পচাগড় (Pochagarh) পঞ্চায়েতের ২৩৯ নম্বর বুথে (Booth) বিজেপির (BJP) বুথ লেভেল এজেন্টকে মারধর ও অপমানের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে।
অভিযোগ, ছাটখাটেরবাড়ি (Chatkhat-erbari) এলাকায় বিজেপির বুথ লেভেল এজেন্টকে (Booth Level Agent) মারধর করে গলায় জুতোর মালা (Shoe Garland) পরিয়ে এলাকায় ঘোরানো হয়। ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি।
বিজেপির দাবি, বি.এল.ও (BLO) নিশিথ রায় (Nishith Roy) ও তৃণমূল কংগ্রেসের কয়েকজন স্থানীয় নেতা পরিকল্পিতভাবে এই হেনস্থার ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় মাথাভাঙ্গা থানার (Mathabhanga Police Station) পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য (Tension) ছড়িয়েছে।
বিজেপির বিএলএ-২ (BLA-2) নিবাস দাস (Nibas Das) বলেন, “আমরা বিজেপি দল করি বলেই আমাদের সঙ্গে এই ধরনের আচরণ করা হচ্ছে। প্রশাসনকে (Administration) জানানো হয়নি, তবে দলীয় নেতৃত্বকে (Party Leadership) জানানো হয়েছে।”
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান (Chairman) গিরীন্দ্রনাথ বর্মন (Girindranath Barman) বলেন, “ঘটনাটি আমি শুনিনি। দলীয়ভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তৃণমূলের লোকেরা এখানে জড়িত হতে পারে না। BLA রা তো নির্বাচন কমিশনের (Election Commission) লোক। এ ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।”
ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা ও পারস্পরিক দোষারোপের পালা শুরু হয়েছে।


