SIR-এর অতিরিক্ত চাপে মুর্শিদাবাদের BLO-র মৃত্যু: রাজ্যজুড়ে উদ্বেগ ও প্রশ্ন
Connect with us

ভাইরাল খবর

SIR-এর অতিরিক্ত চাপে মুর্শিদাবাদের BLO-র মৃত্যু: রাজ্যজুড়ে উদ্বেগ ও প্রশ্ন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রামে ফের মৃত্যু হল এক ব্লক লেভেল অফিসার (BLO)। দিঘা প্রাইমারি স্কুলের শিক্ষক (Teacher) ও ব্লক লেভেল অফিসার জাকির হোসেন হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই প্রাণ হারান। চিকিৎসকদের মতে, হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। পরিবার ও সহকর্মীদের দাবি, ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া SIR (Special Intensive Revision)-এর বাড়তি চাপই তাঁর মৃত্যুর মূল কারণ।

পরিবারের অভিযোগ, কয়েকদিন ধরে স্কুলের নিয়মিত দায়িত্বের পাশাপাশি নিরন্তর তালিকা সংশোধনের (Revision Work) কাজ সামলাতে হচ্ছিল জাকিরকে। সকাল-সন্ধ্যা অবিরাম দৌড়ঝাঁপে মানসিক ও শারীরিক চাপ (Mental & Physical Pressure) দ্রুত বেড়ে যায়। বৃহস্পতিবার সকালে আচমকা তীব্র ব্যথা অনুভব করেন তিনি। এরপরই ঘটে মর্মান্তিক ঘটনা।

এদিকে রাজ্যজুড়ে SIR নিয়ে ক্ষোভ বাড়ছেই। প্রায় প্রতিদিনই সামনে আসছে BLO-দের কর্মচাপজনিত অসুস্থতা ও বিপদের ছবি। সাম্প্রতিক ঘটনায় চোপড়ার গুরুতর আহত BLO প্রাণগোপাল দাস চিকিৎসকদের বিশ্রামের পরামর্শ উপেক্ষা করেও বাড়িতে ফিরে SIR-এর ৮০ শতাংশ কাজ শেষ করেন বৃহত্তর স্বার্থে।

এর আগে নামখানার দেবাশিস দাস ও কোন্নগরের এক বিএলও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। বর্ধমানে এক মহিলা BLO-র মৃত্যু, মালবাজার ও নদিয়ায় দুই BLO-র আত্মঘাতী হওয়ার ঘটনাও নড়েচড়ে বসিয়েছে রাজ্য প্রশাসনকে। পরিবারগুলির অভিযোগ, অস্বাভাবিক কাজের চাপই (Excessive Workload) তাঁদের এই পরিণতির দিকে ঠেলে দিয়েছে।

Advertisement
ads ads

ক্রমবর্ধমান বিতর্কের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন—কোনও BLO-র মৃত্যু হলে পরিবারকে ২ লক্ষ টাকা (Compensation) এবং অসুস্থ হলে ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। তবুও একের পর এক মৃত্যুতে SIR চলাকালীন BLO-দের কাজের কাঠামো নিয়ে প্রশ্ন আরও তীব্র হচ্ছে।

Continue Reading
Advertisement ads