বাঙালির আবেগ ছুঁতে কৌশল বদল? রামকে ছেরে দুর্গা-মহাদেবকে নিয়ে নির্বাচনী প্রচার মোদির
Connect with us

ভাইরাল খবর

বাঙালির আবেগ ছুঁতে কৌশল বদল? রামকে ছেরে দুর্গা-মহাদেবকে নিয়ে নির্বাচনী প্রচার মোদির

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিধানসভা নির্বাচনের আগে বাঙালিদের মন জয়ের (public connect) লক্ষ্যে জনসভা (public rally) থেকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি। রবিবার বড়জোড়ার নির্বাচনী জনসভায় (Election Rally) কোনো ‘রাম নাম’ নয়, বরং মা দুর্গা, দেবাদিদেব মহাদেব ও মদনমোহনের নাম স্মরণ করে নিজের ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গেই বঙ্গবাসীকে জানালেন পয়লা বৈশাখের বিলম্বিত শুভেচ্ছা (Greetings)।

রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আর এই গুরুত্বপূর্ণ সময়ে রাজ্যবাসীর আস্থা অর্জনে (Gaining trust) প্রায় প্রতিদিন জেলায় জেলায় সভা করছেন প্রধানমন্ত্রী। বিজেপির প্রতি সাধারণ বাঙালির ‘বহিরাগত’ তকমা ঘুচাতে এবং পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ খণ্ডাতে বাঙালির নিজস্ব সংস্কৃতি ও ইষ্টদেবতাদের স্মরণ করা মোদির বড়সড় কৌশল (Strategy) বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিন বড়জোড়ার মঞ্চ থেকে নারী সংরক্ষণ বিলের বিরোধিতা ও ব্যাপক দুর্নীতির (Corruption) ইস্যুতে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন মোদি। শাসকদলকে ‘আদিবাসী বিরোধী’ হিসেবে দেগে দিয়ে তিনি বলেন, “ওরা কুর্মি সমাজের (Kurmi community) আবেগের কথা ভাবে না। ওরা শুধু ভোটব্যাঙ্কের (Vote bank) স্বার্থে অনুপ্রবেশকারীদের কথা শোনে।” বড়জোড়া থেকে তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়েছেন তিনি। তবে মোদির এই সংস্কৃতির মেলবন্ধন এবং বাঙালির আবেগ ছোঁয়ার প্রচেষ্টা কতটা সফল হলো, তা স্পষ্ট হবে আগামী ৪ মে নির্বাচনের ফলাফল (Results) প্রকাশের পর।

Advertisement
ads
Continue Reading
Advertisement