রাজনীতি
ভোটার তালিকায় দেড় কোটি নাম বাদ দেওয়ার ছক, নেতাজি ইন্ডোরে বিস্ফোরক মমতা
ডিজিটাল ডেস্কঃ এসআইআর (SIR) প্রক্রিয়ায় বাংলার খসড়া ভোটার তালিকা (Draft Voter List) থেকে প্রায় ৫৯ লক্ষ নাম বাদ পড়ার পর রাজনৈতিক উত্তেজনা চরমে। এই পরিস্থিতিতে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) বিএলএ (BLA) ও বিএলএ-২ (BLA-2)-দের নিয়ে বৈঠকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মমতা অভিযোগ করেন, বিজেপি (BJP) ও নির্বাচন কমিশন (Election Commission) মিলে বাংলার ভোটারদের নাম বাদ দেওয়ার গভীর ষড়যন্ত্র করছে। মুখ্যমন্ত্রীর কথায়, “বিজেপি সব এজেন্সিকে দালাল বানিয়েছে। আরও দেড় কোটি নাম বাদ দিতে হবে—খোকাবাবুদের এটাই আবদার।”
বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা বলেন, “বাংলাকে জব্দ করতে এলে তোমাদের স্তব্ধ করে দেব।” তাঁর দাবি, বৈধ ভোটারের নাম তালিকায় না ওঠার পিছনে পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত রয়েছে।
এসআইআর ইস্যুতে রাজ্যে একাধিক প্রাণহানির প্রসঙ্গ তুলে কমিশনকেও কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “দু’বছরের কাজ দু’মাসে করতে গিয়ে ৪৬টা প্রাণহানি হয়েছে। এর দায় কমিশন এড়াতে পারে না।”
এরপরই বিএলএ ও বিএলএ-২-দের নির্দেশ দিয়ে মমতা বলেন, কোন কোন বৈধ ভোটারের নাম বাদ পড়েছে তা বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখতে হবে। তাঁদের কাজে কেউ যেন বাধা না দেয়, সে নির্দেশও দেন দলীয় নেতা-কর্মীদের।


