শেখ শাহজাহানের সাক্ষী খুনের ষড়যন্ত্রে গ্রেফতার মূল অভিযুক্ত
Connect with us

ভাইরাল খবর

শেখ শাহজাহানের সাক্ষী খুনের ষড়যন্ত্রে গ্রেফতার মূল অভিযুক্ত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালি (Sandeshkhali) কাণ্ডে শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বিরুদ্ধে অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ (Bhola Ghosh)–কে খুনের চেষ্টার ঘটনায় বড় সাফল্য পুলিশের। ন্যাজাট (Najat) থানার পুলিশ গ্রেফতার করল ঘটনার মূল অভিযুক্ত ট্রাকচালক আবদুল আলিম মোল্লাকে (Alim Molla)। মিনাখাঁ এলাকা থেকে লোকেশন ট্র্যাক করে রবিবার গভীর রাতে তাঁকে পাকড়াও করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার দিন ট্রাকটি চালাচ্ছিলেন আলিম মোল্লাই। লক্ষাধিক টাকার সুপারি (Contract Killing) নিয়ে বাসন্তী হাইওয়ে রোডে (Basanti Highway Road) ভোলা ঘোষের গাড়িকে সজোরে ধাক্কা মারার পরিকল্পনা ছিল। যদিও ভোলা ঘোষ প্রাণে বেঁচে যান, কিন্তু দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর ছোট ছেলে সত্যজিৎ ঘোষ এবং গাড়িচালক শাহনুর আলমের।

তদন্তে উঠে এসেছে, জেলবন্দি শেখ শাহজাহানের ‘সবুজ সংকেত’ (Green Signal) পেয়ে এই ষড়যন্ত্র কার্যকর করার প্রস্তুতি নেওয়া হয়। ঘটনার তিন দিন আগে গোপন বৈঠক এবং ঘটনার আগের রাতে সরবেড়িয়ায় শেষ মুহূর্তের প্রস্তুতির কথাও জানতে পেরেছে পুলিশ।

Advertisement
ads

ইতিমধ্যেই গফফর শেখ ও রুহুল কুদ্দুস মোল্লা-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বসিরহাট আদালতে (Basirhat Court) যাওয়ার পথেই সাক্ষীকে ‘খতম’ করার ছক ছিল বলে দাবি তদন্তকারীদের। গোটা ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Continue Reading
Advertisement