ঘুম থেকে মিরিকের পথে তৈরি হবে নতুন লামাহাটা, পর্যটনের স্বপ্ন দেখালেন মুখ্যমন্ত্রী
Connect with us

ভাইরাল খবর

ঘুম থেকে মিরিকের পথে তৈরি হবে নতুন লামাহাটা, পর্যটনের স্বপ্ন দেখালেন মুখ্যমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দার্জিলিংয়ের (Darjeeling) পাহাড়ে আরও একটি পর্যটনক্ষেত্র (tourist destination) গড়ে তোলার স্বপ্ন দেখালেন মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার সুখিয়াপোখরি (Sukhia Pokhri) থেকে পশুপতি ফটকের (Pashupati Gate) পথে যাওয়ার সময় অপার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে জায়গাটিকে নতুন ‘লামাহাটা’ (Lamahatta)-র সঙ্গে তুলনা করলেন তিনি।

একদিকে পাইন (pine) বন, অন্যদিকে সবুজ চা বাগান (tea garden), আকাশে ঝলমলে কাঞ্চনজঙ্ঘা (Kanchenjunga)-র শুভ্র চূড়া — এই অপরূপ দৃশ্য দেখে নিজের গাড়ি থামান মুখ্যমন্ত্রী। স্মরণ করেন ২০১২ সালের সেই মুহূর্ত, যখন প্রথম লামাহাটার সৌন্দর্যে বিমোহিত হয়ে জায়গাটিকে পর্যটন মানচিত্রে তুলে ধরেছিলেন তিনি।

সেবার যেমন পাহাড়ের কোলে পাইনের জঙ্গলের পাশে একটি ছোট জলাশয় দেখে গড়ে উঠেছিল লামাহাটা পর্যটন কেন্দ্র, এবারও ঠিক তেমন ভাবনা থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, “এই জায়গায় এক বছরের মধ্যে তৈরি হবে নতুন একটি পর্যটন কেন্দ্র (new tourist spot)। এখানে থাকবে হোম স্টে (homestay)। মানুষ এখানে শুটিং (shooting) করতেও আসে। আমি জায়গাটা দেখে এসেছি। এটা হবে ঠিক লামাহাটার মতো।”

Advertisement
ads

জেলাশাসককে (District Magistrate) প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার নির্দেশও দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার পথে আগে লামাহাটার সৌন্দর্যে মুগ্ধ হয়েই সেখানে পর্যটন ক্ষেত্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় থেকেই ‘হোম স্টে’ ধারণা চালু করেন তিনি, যা আজ পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতির অন্যতম স্তম্ভ হয়ে উঠেছে।

এদিন পাহাড়ে জনসংযোগের সময় শিশুদের হাতে চকোলেট (chocolate) এবং টেডি (teddy bear) তুলে দেন মুখ্যমন্ত্রী। স্থানীয়দের সঙ্গে কথাও বলেন খোলামেলা পরিবেশে।

Advertisement
ads
Continue Reading
Advertisement