ইউরোপা লিগের হাইভোল্টেজ সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম আর্সেনাল
Connect with us

খেলার খবর

ইউরোপা লিগের হাইভোল্টেজ সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম আর্সেনাল

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৬ এপ্রিল: ইউরোপা লিগের সেমিফাইনালে মুখোমুখি হবে আর্সেনাল বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। লিগের কোয়ার্টার ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ২-০ গোলে হারালো গ্রানাডাকে।

অপর কোয়ার্টার ফাইনালে আর্সেনাল ৪-০ গোলে হারালো স্লাভিয়া প্রাহাকে। আর্সেনাল বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড দুটি দলই পৌঁছে গেল ইউরোপা লিগের সেমিফাইনালে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম গ্রানাডার খেলায় প্রথম থেকেই আক্রমণ এবং প্রতি আক্রমণ জারি রেখেছিল দুটি দলই। ম্যাচের ছয় মিনিটের মাথায় পল পগবার পাস থেকে গোল করেন এডিনসন কাভানি। এরপর ৯০ মিনিটে গ্রানাডার জেসুস ভাল্লেজার আত্মঘাতী গোল করায় জয় নিশ্চিত হয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। ২-০ গোলে ম্যাচটিতে জয় ছিনিয়ে নেয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অপর কোয়ার্টার ফাইনালে আর্সেনাল বনাম স্লাভিয়া প্রাহার খেলায় প্রথম থেকেই আক্রমণ এবং প্রতি আক্রমণ জারি রেখেছিল দুটি দলই। ম্যাচের ১৮ মিনিটের মাথায় স্মিথ রোয়র পাস থেকে আর্সেনালের হয়ে গোল করেন নিকোলাস পেপে। ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আলেকজান্দ্রে লাকাজেট। এরপর ২৪ মিনিটের মাথায় গোল করে আর্সেনালকে এগিয়ে দেন সাকা। পরবর্তীতে ৭৭ মিনিটের মাথায় গোল করে আর্সেনালকে এগিয়ে দেন আলেকজান্দ্রে লাকাজেট। এর ফলে ৪-০ গোলে ম্যাচটিতে জয় ছিনিয়ে নেয় আর্সেনাল। এবারে ইউরোপা লিগের হাইভোল্টেজ সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম আর্সেনাল।

Continue Reading
Advertisement