মালদা
সোনার মানিকচক গড়ার ডাক বিজেপি প্রার্থী গৌর চন্দ্র মন্ডলের, প্রকাশ করলেন নির্বাচনী ইস্তেহার :
নিজস্ব সংবাদদাতা, মানিকচক, ১৪ এপ্রিল : মানিকচক বিধানসভা এলাকায় জোরদার প্রচার করছেন বিজেপি প্রার্থী গৌর চন্দ্র মন্ডল।
বুধবার মানিকচকে অবস্থিত বিজেপির নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন মানিকচক বিধানসভা আসনের বিজেপি প্রার্থী গৌর চন্দ্র মন্ডল। এদিন এই নির্বাচনী ইস্তেহার প্রকাশঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌড় চন্দ্র মন্ডল সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। মানিকচক বিধানসভায় উন্নয়নের লক্ষ্যে একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে এই ইস্তেহার প্রকাশ করেন বিজেপি প্রার্থী গৌর চন্দ্র মণ্ডল।উল্লেখ্য, বুধবার মানিকচক বিধানসভার বিজেপির প্রধান কার্যালয় থেকে বিজেপি সরকার গঠনের পর মানিকচক বিধানসভায় উন্নয়নের লক্ষ্যে একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে ইস্তেহার প্রকাশ করলেনমানিকচক বিধানসভার বিজেপি প্রার্থী গৌড় চন্দ্র মন্ডল। এদিন একটি সাংবাদিক সম্মেলন করে ইস্তেহার প্রকাশ করেন তিনি। ইস্তেহার প্রকাশের পর তিনি জানান, সারা দেশের সাথে বাংলা তথা মানিকচক বিধানসভার সমস্ত এলকায় ডবল ইঞ্জিনের সরকার উন্নয়ন করবে। পাশাপাশি মানিকচক বিধানসভায় যে সমস্ত সমস্যা রয়েছে বাংলায় বিজেপি সরকার গঠন এবং মানিকচক থেকে বিজেপি জয়ী হওয়ার পর তা নিশ্চিতভাবে বাস্তবায়িত করা হবে। ইস্তেহারের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে কিষান জাতিকে এস টি সার্টিফিকেট প্রদান, নাজিরপুরের ঘাটের উপর পাকা সেতু তৈরি করা, চাঁই জাতির জন্য চাঁই উন্নয়ন সমিতি বোর্ড গঠন করা, মিল্কি-নুরপুর এবং ভুতনি চরে আরো উন্নতমানের হাসপাতাল পরিকাঠামো তৈরি করা, বিধানসভার প্রত্যেক বাড়িতে পানীয়জলের ব্যবস্থা করা, বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাট তৈরী করা , ভুতনি চরের মানুষের অসুবিধার কথা ভেবে সেখানে পৃথক ব্লক প্রশাসনিক ভবন গঠন করা হবে, মানিকচক ঘাটে জেটি তৈরি করা, মানিকচক ঘাটে উন্নত মানের শৌচাগার, ভক্তদের জন্য স্নানের উপযুক্ত ব্যবস্থা করা, ভুতনি চরের প্রাকৃতিক সৌন্দর্যের কথা মাথায় রেখে ভুতনিতে পর্যটন কেন্দ্র তৈরি করা সহ বিভিন্ন বিষয় রয়েছে এই ইস্তেহারে।গৌর বাবু বলেন, মানিকচকের সার্বিক উন্নয়নের জন্য সমস্ত রকম ব্যবস্থা করবে বিজেপি পরিচালিত ডবল ইঞ্জিনের সরকার। এদিন তিনি আরো জানান, তিনি এই বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হলে জয়লাভ করার পর ডবল ইঞ্জিনের সরকারের মাধ্যমে সমস্ত প্রতিশ্রুতিগুলি বাস্তবে রূপ দিতে অঙ্গীকার থাকবেন তিনি। ভারতবর্ষের প্রধানমন্ত্রীমোদীজি যেভাবে সবকা সাথ সবকা বিকাশ করছে, সেই রকম ভাবে বাংলা তথা মানিকচকের সবকা সাথ সবকা বিকাশ হবে বলে জানান বিজেপি প্রার্থী গৌর চন্দ্র মন্ডল।
