নির্বাচনের পূর্বে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক এলাকাজুড়ে
Connect with us

মালদা

নির্বাচনের পূর্বে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক এলাকাজুড়ে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , গাজোল, ১৩ এপ্রিল : বোমা উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়ালো গোটা এলাকায়।

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোলের আলাল অঞ্চলের জোড়গাছি এলাকায়। এদিন সকালে এলাকার বাসিন্দা মহম্মদ ইসরাইলের গাড়ির পাশ থেকে চারটি বোমা উদ্ধার হয়। তবে কে বা কারা বোমাগুলি সেখানে রেখেছে তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে অবস্থিত দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে তথ্য সংগ্রহ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবী জানিয়েছেন এলাকাবাসীরা। সামনেই মালদা জেলার বারোটি বিধানসভা কেন্দ্রে ভোট আর নির্বাচনের পূর্বে এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় গাজোল থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হবে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।