মাদক মামলায় এবার গ্রেফতার অভিনেতা এজাজ খান
Connect with us

বিনোদন

মাদক মামলায় এবার গ্রেফতার অভিনেতা এজাজ খান

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৩১ মার্চ : একটি মাদক মামলায় লাগাতার ৮ ঘণ্টা জেরা করার পর অভিনেতা এজাজ খানকে গ্রেফতার করল নারকটিকস কন্ট্রোল ব্যুরো। উল্লেখ্য প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে মাদক সংযোগের তথ্য হাতে আসে এন সিবির।

এরপরেই নড়েচড়ে বসে তারা। বলিউডে মাদক সংযোগ কিভাবে এবং কোথা থেকে, তার উৎস সন্ধানে তদন্ত শুরু করে এনসিবি৷ ইতিমধ্যেই মাদক মামলা নিয়ে বলিউডের বেশ কয়েকজন অভিনেতা এবং অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি। ফলে বলিউডে আরেক অভিনেতা এবার মাদক মামলায় গ্রেপ্তার হলো এনসিবির হাতে। যদিও নিজেকে নির্দোষ বলে দাবি করেছে ধৃত এজাজ খান। তাঁর বক্তব্য,’ তিনি মোটেও মাদক কারবার বা মাদক সংযোগের কোন ব্যাপারেই তিনি জড়িত নন। তাঁর ঘর থেকে চারটে ঘুমের ওষুধ পাওয়া গিয়েছে যা তাঁর স্ত্রী ব্যবহার করতেন চিকিৎসকের পরামর্শে। তা সত্ত্বেও তাকে গ্রেফতার করা হয়েছে।’ এদিকে বুধবারই এজাজ খানকে মুম্বইয়ের একটি আদালতে পেশ করা হচ্ছে। তার আগে সকালে তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সব মিলিয়ে মাদক মামলা নিয়ে জেরবার বলিউড।