রাজ্যের খবর
গাঁজার প্যাকেট সহ গ্রেফতার দুই
নিউজ ডেস্ক, ২৭ মার্চ : পাচারের আগেই গাঁজা সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ।শুক্রবার রাতে শিলিগুড়ির জলপাই মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ধৃতদের নাম সাবির ফকির ও সুলেফা বিবি, তাঁরা দুজনেই মুর্শিদাবাদের জলঙ্গি এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ৮ কেজি ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে শিলিগুড়ি থানার পুলিশ।পুলিশ সুত্রে জানা যায়, কোচবিহার থেকে একটি বাসে করে তিনটি প্যাকেটে গাঁজা ভরে মুর্শিদাবাদে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ধৃতরা। সেসময় শিলিগুড়ির জলপাই মোড়ে শুক্রবার রাতে নাকা তল্লাশির সময় পুলিশ ওই বাসটি থেকে গাঁজার প্যাকেট সহ দু’জনকে আটক করে পুলিশ। ধৃতদের শনিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
