গাঁজা উদ্ধারে বড় সাফল্য পেল পুলিশ। উদ্ধার ৩৩ কেজি গাঁজা
Connect with us

রাজ্যের খবর

গাঁজা উদ্ধারে বড় সাফল্য পেল পুলিশ। উদ্ধার ৩৩ কেজি গাঁজা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৭ মার্চ : ৩৩ কেজি গাঁজা সহ দুজনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে দিনহাটার কৃষিমেলা সংলগ্ন এলাকা থেকে গাঁজা সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়।

ধৃতদের নাম রফিকুল ইসলাম (২৫), দিনহাটা থানার ছোট বোয়ালমারি এলাকার বাসিন্দা এবং বাপি হক (২৩) , সে পেটলা অঞ্চলের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে দিনহাটা থানার পুলিশ গোপন সুত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কৃষিমেলা সংলগ্ন এলাকা থেকে গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করে। ধৃতদের থেকে প্রায় ৩৩ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। পাচারের উদ্দেশ্যেই ওই গাঁজা মজুত ছিল বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। এই ঘটনায় আরে কেও যুক্ত আছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।