হোটেলের ঘর থেকে উদ্ধার যুবকের দেহ, কাটা যৌনাঙ্গ ও গলার নলি
Connect with us

রাজ্যের খবর

হোটেলের ঘর থেকে উদ্ধার যুবকের দেহ, কাটা যৌনাঙ্গ ও গলার নলি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৭ মার্চ : যৌনাঙ্গ থেকে শুরু করে গলার নলি এমনকি পেট কাটা অবস্থায় হোটেলের উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) ধুবুলিয়ায়৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগরের বাসিন্দা ওই যুবকের নাম সৌরভ কীর্তনিয়া। গত ২৪ মার্চ সকালে অকেজো মোবাইল মেরামত করবে বলে বাড়ি থেকে বের হয় সৌরভ। এরপর দীর্ঘক্ষণ কেটে যায়। পরিবার সূত্রে খবর, বেলা ৩ টে নাগাদ একটি অচেনা নম্বর থেকে তাঁদের কাছে ফোন যায়। জানানো হয় সৌরভকে অপহরণ করা হয়েছে। ছেলেকে ফিরে পেতে ৩০ লক্ষ টাকা দিতে হবে মুক্তিপণ। এরপরই তেহট্ট থানার দ্বারস্থ হন তাঁরা। মৃতের পরিবারের দাবি, পুলিশকে জানালে ফল ভাল হবে না তাদের হুমকি দিয়েছিল অপহরণকারীরা। পরিবারের অভিযোগ, পুলিশ বারবার জানিয়েছেন তাঁরা অপহরণকারীদের লোকেশন পেয়ে গিয়েছে। কিন্তু ঘটনাস্থলে যাননি তাঁরা। পরে শনিবার ভোর রাতে নদিয়ার ধুবুলিয়া এলাকার একটি বেসরকারি হোটেলে মেলে সুশান্তের ক্ষতবিক্ষত দেহ। জানা গিয়েছে, সৌরভের যৌনাঙ্গ, পেট ও গলার নলি কেটে দিয়েছে আততায়ীরা। কিন্তু কেন এই নৃশংসতা? স্রেফ মুক্তিপণের জন্যই কি সৌরভকে অপহরণ করেছিল অভিযুক্তরা? নাকি পুরনো শত্রুতার জেরে এই হত্যা তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

Continue Reading
Advertisement