টোটো চালককে মারধোরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন অটো-টোটো চালকদের
Connect with us

মালদা

টোটো চালককে মারধোরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন অটো-টোটো চালকদের

Dipa Chakraborty

Published

on

 নিজস্ব সংবাদদাতা, চাঁচোল , ২৪ মার্চ : টোটো চালককে মারধোরের প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখলো টোটো অটো মালিক ইউনিয়ন। বুধবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চাঁচোলের কাজী নজরুল ইসলাম বাস টার্মিনাস এলাকায়।এদিন সকালে বাস টার্মিনাস এলাকায় রাস্তা দখল করে ছোটগাড়িগুলি যাত্রী নামানো ওঠানো করছিল বলে অভিযোগ।

সেসময় গাড়ি সরানোর কথা বললেও তা না সরানোয় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ অমর কুমার দাস টোটোচালককে লাঠির আঘাত করে বলে অভিযোগ।এইঘটনায় এদিন রাস্তার অটো দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান টোটো অটো চালকেরা। ধনঞ্জয় সাহা নামে ওই চালক জানিয়েছেন, এদিম স্ট্যান্ডের সামনে যাত্রী নামিয়ে গাড়িটি পিছন দিকে সরিয়ে রাখছিলেন।সেসময় ওই ট্রাফিক অফিসার লাঠি দিয়ে তার হাতে, কনুইতে আঘাত করে। এর প্রতিবাদে এদিন বিক্ষোভ প্রদর্শন করেন তারা। অন্যদিকে মিঠুন দাস নামে আরও এক অটোচালক বলেন, রাস্তায় গাড়ির ভীড় বেড়ে গিয়েছিল। সেসময় ওই চালক গাড়িটি রাখছিল। এমন সময় ওই অফিসার এসে তাকে মারধোর করে। তিনি এক্ষেত্রে ওই চালককে সতর্ক করতে পারতেন।মারধোর করাটা ঠিক করেনি। এই ঘটনায় বেশকিছুক্ষণ গাড়ি চালানো বন্ধ করে বিক্ষোভে সামিল হন এলাকার অটো-টোটোচালকেরা।পরে চাঁচোল থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সচল হয় যান চলাচল।