তৃণমূলে যোগ দিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় জুটি
Connect with us

রাজনীতি

তৃণমূলে যোগ দিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় জুটি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২০ মার্চ : ফের তারকা যোগ ঘাস শিবিরে। এবারে তৃণমূলে যোগদান করলেন বাংলা টেলিভিশনের তারকা দম্পতি তৃণা সাহা ও নীল ভট্টাচার্য। শনিবার পার্থ চট্টোপাধ্যায় তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। গত ফেব্রুয়ারিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দুই তারকা। তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে একের পর এক তারকা তৃণমূল ও বিজেপিতে যোগদান করেছে। নির্বাচনের আগে থেকেই বাংলার রাজনীতিতে তারকা যোগদানের মেলা চলছে। এক দিকে, তৃণমূলে কৌশানী মুখোপাধ্যায়, সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলি মৈত্র, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, অদিতি মুন্সীর মতো শিল্পীরা যোগ দিয়েছেন। অন্য দিকে, বিজেপি-তে যোগ দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায়, পায়েল সরকার, রুদ্রনীল ঘোষ, কৌশিক রায়ের মতো টলিউডের তারকা। তাঁদের মধ্যে অনেকে টিকিটও পেয়েছেন। এ বার তৃণমূলের তারকা সদস্যের তালিকায় যোগ হল এই জনপ্রিয় জুটি।
ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে প্রার্থী তালিকা। কিন্তু ফের নবান্ন দখলের লড়াইয়ের প্রচারে শান দিতে তারকাদেরই সামনে তুলে ধরতে চাইছে তৃণমূল কংগ্রেস। তারই অংশ হিসেবে এবার ঘাসফুল শিবিরে নাম লেখালেন টেলিভিশন জগতের জনপ্রিয় দুই মুখ নীল ভট্টাচার্য ও তৃণা সাহা।

Continue Reading
Advertisement