নেটফ্লিক্স ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম আনতে চলেছে কর্তৃপক্ষ
Connect with us

বিনোদন

নেটফ্লিক্স ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম আনতে চলেছে কর্তৃপক্ষ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১২ মার্চ : বর্তমানে ওটিটি প্লাটফর্মের চাহিদা তুঙ্গে। এরমধ্যে অন্যতম নেটফ্লিক্স। সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা থেকে শুরু করে ওয়েব সিরিজ সবকিছু সহজলভ্য একটি প্লাটফর্মে। তবে এর জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম কারণ হল এই ওটিটি প্ল্যাটফর্মের পাসওয়ার্ড শেয়ার করা যায়।

অর্থাৎ একটি অ্যাকাউন্ট থেকেই অনেকে মিলে ওটিটি প্ল্যাটফর্মের সুবিধা নিতে পারেন। কিন্তু সে সুবিধা আর বেশিদিন থাকছে না। পাসওয়ার্ড শেয়ার নিয়ে নতুন ফিচার আনতে চলেছে নেটফ্লিক্স। জানা গিয়েছে, নেটফ্লিক্স তাদের ব্যবহারকারীদের কাছে নোটিস পাঠিয়ে জানতে চেয়েছে, তারা অন্য কারও সাথে পাসওয়ার্ড শেয়ার করেছে কিনা। যারা শেয়ার করেছে তাদের ইতিমধ্যে সাবধান করা হয়েছে। নেটফ্লিক্সের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র খুবই পরিচিত ছাড়া অন্যকারো সাথে পাসওয়ার্ড শেয়ার না করতে। এক্ষেত্রে অন্যকারো অ্যাকাউন্টের পাসওয়ার্ড ব্যবহার করতে হলে সেই ব্যবহারকারীর কাছে মেসেজ পাঠাতে হবে। সেই ব্যবহারকারী অনুমতি দিলে তবেই নেটফ্লিক্স ব্যবহার করা যাবে।শুধুমাত্র প্রকৃত ব্যবহারকারীদের ওটিটি প্লাটফর্মের সুবিধা দিতেই এই নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ।

Continue Reading
Advertisement