সেনা বাহিনীর গুলিতে নিহত জঙ্গি সংগঠনের প্রধান
Connect with us

দেশ

সেনা বাহিনীর গুলিতে নিহত জঙ্গি সংগঠনের প্রধান

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১০ মার্চ : মঙ্গলবার বড় সাফল্য পেল কাশ্মীরের সুরক্ষা বাহিনী। এদিন উত্তর কাশ্মীরের বারমুল্লা জেলার সোপোরের তুজ্জার এলাকায় সেনাবাহিনীর হাতে নিহত হয় আলবদর জঙ্গি সংগঠনের প্রধান গণি খাজা।

জানা যায়, গোপন সুত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলসের একটি যৌথ দল ওই অঞ্চলটিকে ঘিরে রাখার পরে তুজারে বন্দুকযুদ্ধের সূত্রপাত হয়। যৌথ বাহিনীর একটি দল সন্দেহভাজন স্থানটির দিকে এগিয়ে যাওয়ার সময় লুকিয়ে থাকা জঙ্গিরা সেনদ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবার দেয় সেনাবাহিনীও। এরপর দু’পক্ষের গোলাগুলিতেই নিহত হয় আলবদর জঙ্গি সংগঠনের প্রধান গণি খাজা। গণি খাজা উত্তর কাশ্মীরে সক্রিয় ছিলেন এবং জঙ্গিবাদ সংক্রান্ত অসংখ্য ঘটনায় তিনি অভিযুক্ত ছিলেন। তাই তাঁর হত্যাকাণ্ড বড় সাফল্য বলে জানানো হয়েছে সেনা বাহিনীর তরফে।