উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রীর পদে বদল, নতুন দায়িত্ব পেলেন তীর্থ সিংহ রাওয়াত
Connect with us

দেশ

উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রীর পদে বদল, নতুন দায়িত্ব পেলেন তীর্থ সিংহ রাওয়াত

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১০ মার্চ : উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন তীর্থ সিংহ রাওয়াত। বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন তিনি। আগামী বছর উত্তরাখন্ডে বিধানসভা নির্বাচন। নির্বাচন পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিনি।

মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত। রাজ্যপালের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন তিনি। তার ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রের বিজেপি নেতৃত্ব বেছে নিলেন তাঁর উত্তরসূরিকে। তীরথ সিং রাওয়াত বিজেপির বহু দিনের সক্রিয় কর্মী ও নেতা। পাউরি কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। তিনি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত রাজ্যে বিধায়কের পদও সামলেছেন। উত্তরাখণ্ড রাজ্য গঠনের পর প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন তিরথ সিং রাওয়াত। ২০০৭ সালে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক এবং ২০১২ সালে বিধায়ক হন আর তার পরের বছরই রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত হন তিনি।
কয়েক মাস ধরেই উত্তরাখণ্ডে বিজেপির গোষ্ঠীকাজিয়া চরমে উঠেছিল। মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন একের পর এক বিধায়ক ও মন্ত্রী। ভাঙনের মুখে এসে দাঁড়িয়েছিল দল। শেষ পর্যন্ত বিদ্রোহীদের চাপের কাছে মাথানত করে পাহাড়ি রাজ্যে মুখ্যমন্ত্রী বদলের সিদ্ধান্ত নেন বিজেপির শীর্ষ নেতারা। সোমবারই ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে দিল্লিতে তলব করে পদত্যাগের নির্দেশ দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর জন্যে হরিদ্বারের সাংসদ রমেশ পোখরিয়াল, উচ্চশিক্ষা মন্ত্রী ধন সিং রাওয়াত, রাজ্যের পর্যটনমন্ত্রী সাতপাল মহারাজ, নৈনিতালের সাংসদ অজয় ভাট, রাজ্যসভার সাংসদ অনিল বালুনি সহ একাধিক নেতার নাম উঠে এসেছিল। তবে অবশেষে মুখ্যমন্ত্রীর দায়িত্বে দেওয়া হল সাংসদ তিরথ সিং রাওয়াত-কে

Continue Reading
Advertisement