ওটিটি প্লাটফর্মের কনটেন্টের ওপর নজরদারির নির্দেশ সর্বোচ্চ আদালতের
Connect with us

দেশ

ওটিটি প্লাটফর্মের কনটেন্টের ওপর নজরদারির নির্দেশ সর্বোচ্চ আদালতের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৪ মার্চ : বিভিন্ন ওটিটি (‌ওভার দ্য টপ)‌ প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে পর্নোগ্রাফি। তাই সিনেমা বা ওয়েবসিরিজ গুলো রিলিজ করার পূর্বে দেখে নেওয়া জরুরি। গোটা বিষয়টিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন বলেও মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।সম্প্রতি নেটফ্লিক্স-অ্যামাজনের মতো ওটিটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে ফেসবুক-টুইটারের মতো সোশ্যাল মিডিয়া ইত্যাদি সব প্লাটফর্মগুলির উদ্দেশ্যে গাইডলাইন জারি করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুসারে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে যে কোনও আপত্তিজনক বিষয়বস্তু সরিয়ে ফেলতে হবে। একইসঙ্গে ডিজিটাল মিডিয়াকেও ইলেকট্রিক মিডিয়াগুলির মতো সেলফ রেগুলেশন করার কথা বলা হয়েছে। পাশাপাশি ওটিটি প্লাটফর্ম গুলিতে পর্নোগ্রাফির মতো ছবিও দেখানো হচ্ছে। ফলে এদের উপরে বিশেষ নজরদারির প্রয়োজন আছে বলেই মনে করছে সর্বোচ্চ আদালত। ওটিটি প্ল্যাটফর্মের মাথায় আগেই সেন্সর বোর্ড বসানোর ঘোষণা দিয়েছিল কেন্দ্র। সুপ্রিম কোর্টের নির্দেশ এবার সেই কাজেই আরও একধাপ এগিয়ে গেল তারা।

Continue Reading
Advertisement