মর্মান্তিক পথদুর্ঘনায় মৃত দুই, আহত তিন। শোকের আবহ এলাকাজুড়ে
Connect with us

মালদা

মর্মান্তিক পথদুর্ঘনায় মৃত দুই, আহত তিন। শোকের আবহ এলাকাজুড়ে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ০৪ মার্চ : ভয়াবহ পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যুকে ঘিরে শোকের আবহ ছড়ালো এলাকাজুড়ে। বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গাজোলের পাঁচপাড়া এলাকার ৫১২ নম্বর জাতীয় সড়কে।

এলাকা সুত্রের খবর, একটি লরি গাজোলে আলাল অঞ্চল থেকে আসছিল সেসময় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে গাজোল পাঁচপাড়া এলাকার ৫১২ নম্বর জাতীয় সড়কে থাকা বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে। ঘটনার জেরে লরির ড্রাইভার ও খালাসি গাড়িতে আটকা পড়ে যায়। এরপর স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে। মৃত দু’জনের নাম মইনুল হক এবং মাইনুল হক। তাঁরা দুজনেই গাজোলের আলাল অঞ্চলের জোড়গাছি এলাকার বাসিন্দা। জানা যায়, মৃত দুই ব্যক্তি একই পরিবারের সদস্য। ঘটনার জেরে লরিতে থাকা আরোও তিনজন আহত হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Continue Reading
Advertisement