বালুচিস্তানের এই ক্রিকেট স্টেডিয়াম মন কেড়েছে আই সি সি'র
Connect with us

বিশ্বের খবর

বালুচিস্তানের এই ক্রিকেট স্টেডিয়াম মন কেড়েছে আই সি সি’র

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৩ ফেব্রুয়ারি : বহুদূর থেকে এক ঝলক দেখলে মনে হতে পারে পাহাড়ে ঘেরা সবুজ উদ্যান। আশেপাশে সবুজের ছিটেফোঁটাও নেই, পাহাড় পাহাড় পর্বত ঘেরা এই এলাকায় তৈরি হয়েছে আস্ত একটি ক্রিকেট স্টেডিয়াম। যা দেখে চমকে গিয়েছে ক্রিকেট বিশ্ব।

উল্লেখ্য, মরুশহর বালুচিস্তানের বুকে তৈরি হয়েছে আস্ত একটি স্টেডিয়াম। যা পাকিস্তান ক্রিকেট বোর্ডের অধীন। পাকিস্তানের একটি রাজ্য বালুচিস্তান। সুদুরপ্রসারি আরব সাগর এবং পাহাড়ি আবহাওয়াকে সঙ্গী করে তৈরি হয়েছে আস্ত একটি স্টেডিয়াম। যা কয়েক গুন সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বালুচিস্তানের। বালুচিস্তানের গদর শহরে এই স্টেডিয়ামটি নির্মাণ করা হচ্ছে। তবে স্টেডিয়ামের অনেকাংশেই এখনো কাজ বাকি রয়েছে। জানা গিয়েছে করাচি থেকে বিমানে বালুচিস্তানের যাওয়ার পথে পেশায় পাইলট ফকরের হঠাৎ নজরে আসে স্টেডিয়ামটি। বিমানবন্দরে পৌঁছে তিনি রওনা দেন স্টেডিয়ামের উদ্দেশ্যে। সেই স্টেডিয়ামের ছবি তুলে টুইট করতেই ভাইরাল সেই ক্রিকেট স্টেডিয়ামটি।

বালুচিস্তানের গদর শহরবাসী জানিয়েছেন, তারা খুব উৎসাহী ক্রিকেট স্টেডিয়ামটি নিজেদের শহরে তৈরিতে। শহরবাসী চাইছেন, আইসিসি যেন এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত করে। পাশাপাশি পাকিস্তানের ক্রিকেট টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ যেন এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয় সে বিষয়ে আবেদন জানিয়েছেন তারা।

Continue Reading
Advertisement