রাজ্যের খবর
চলতি মাসেই খুলছে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় নিয়ে সিদ্ধান্ত আজ
নিউজ ডেস্ক , ০৩ ফেব্রুয়ারি : আগামী ১২ ই ফেব্রুয়ারি থেকে রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু করা হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলকাতায় মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে তিনি একথা জানিয়ে বলেন, পঠনপাঠন শুরুর আগে স্কুলগুলিতে জীবাণুমুক্তকরণের কাজ চলবে। ক্লাস শুরু হলে স্বাস্থ্যবিধির বিষয়টি জোর দেওয়া হবে।
ধাপে ধাপে অন্যান্য ক্লাসও পঠন পাঠন চালু করা হবে। অন্যদিকে কলেজ, বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে তিনি বসবেন বলে জানিয়েছেন পার্থবাবু। উল্লেখ্য গত বছর মার্চ মাস থেকে করোনার কারণে বন্ধ হয়ে রয়েছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এরই মাঝে সম্পন্ন হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাও৷ তবে ধীরে ধীরে সংক্রমণের গতি কমে আসায় জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে। কেন্দ্রীয় সরকার সম্প্রতি সিনেমা হল গুলিতে একশো শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে। এবার স্কুল খোলার ব্যাপারেও পদক্ষেপ নিতে শুরু করল শিক্ষা দফতর। চলতি মাসের ১২ তারিখ থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পঠনপাঠন শুরু করবে রাজ্য। এরপর পরবর্তীতে অন্যান্য শ্রেণির পঠনপাঠন চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে বুধবার উপচার্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি। কবে ও কিভাবে কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা যায় তা নিয়ে সবিস্তারে আলোচনা করার কথা রয়েছে।
