সুরা প্রেমীদের জন্য খারাপ খবর, বাড়ছে মদের দাম
Connect with us

বাজার দর

সুরা প্রেমীদের জন্য খারাপ খবর, বাড়ছে মদের দাম

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০১ ফেব্রুয়ারি : অ্যালকোহল যুক্ত পানীয়র ওপর এবারে ১০০ শতাংশ সেস বসাতে চলছে কেন্দ্রীয় সরকার। পয়লা ফেব্রুয়ারি সংসদে পেশ করা বাজেটে তেমনই প্রস্তাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এর ফলে বাড়তে চলেছে মদের দাম।

রাজস্ব ঘাটতি মেটাতে অবশেষে পুরনো পথেই হাঁটলো কেন্দ্রের মোদি সরকার। কোষাগার ভরতে অ্যালকোহলযুক্ত তরল পানীয় উপর ১০০ শতাংশ সেস বসাতে চলেছে তারা। এতে করে নামিদামি বিভিন্ন ব্রান্ডের মদের দাম বাড়তে চলেছে। ফলে মন খারাপ সুরা প্রেমীদের। উল্লেখ্য করোনা সংক্রমণ রোধে গত বছর মার্চ মাস থেকে টানা লকডাউন চলায় কয়েক মাস বন্ধ ছিল মদের দোকান গুলি। এর ফলে ঘাটতি হয়েছে দেশের কোষাগার। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলেও কোষাগারে ব্যাপক ঘাটতি রয়েছে। সেদিকে তাকিয়ে আয়ের অন্যতম উৎস অ্যালকোহলযুক্ত পানীয় উপর ১০০ শতাংশ সেস বসানো হলো ২০২১-২২ কেন্দ্রের আর্থিক বাজেটে। সাধারণ মানুষের বক্তব্য জিনিসের দাম এমনিতেই বেশি। তার উপর লাগামছাড়া মূল্যবৃদ্ধি নাভিশ্বাস করে তুলেছে তাদের। তবে মদের দাম বৃদ্ধির খবরে মন খারাপ সুরা প্রেমীদের। তাদের অভিযোগ, আয় বাড়ছে না। অথচ একের পর এক জিনিসের দাম বাড়িয়েই চলেছে কেন্দ্র।

Continue Reading
Advertisement