ফেড় বাড়ল পেট্রোল ডিজেলের দাম, ক্ষুব্ধ সাধারণ মানুষ
Connect with us

বাজার দর

ফেড় বাড়ল পেট্রোল ডিজেলের দাম, ক্ষুব্ধ সাধারণ মানুষ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৮ জানুয়ারী : ফের বাড়ল জ্বালানির দাম। সোমবার থেকে পেট্রল ও ডিজেলের দাম বেড়ে হল যথাক্রমে ২৪ পয়সা ও ২৫ পয়সা। সোমবার এক লিটার পেট্রলের দাম বেড়ে দাঁড়ায় ৮৬.৩৯ টাকা। অন্যদিকে ডিজেলের দাম হল লিটার প্রতি ৭৮.৭২ টাকা। যদিও পেট্রলের থেকে ডিজেলের দাম বৃদ্ধির বেশি হার মধ্যবিত্তের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলছে।

ক্রমাগত বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। সোমবার মধ্যরাত থেকে পেট্রোল ও ডিজেলের ২৪ ও ২৫ পয়সার দাম বাড়ানো হয়। কেন পেট্রোল-ডিজেলের দাম পরপর বাড়িয়েই চলেছে কেন্দ্রীয় সরকার তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেকটাই কম বলে দাবি বিশেষজ্ঞদের৷ সামনে পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে বিধানসভার নির্বাচন রয়েছে। তার আগে ক্রমাগত পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে চলেছে কেন্দ্রীয় সরকার। স্থানীয় মানুষের অভিযোগ, ভোটের আগে পেট্রোল-ডিজেলের যেহারে দাম বাড়ছে তাতে সাধারণ মানুষের সমস্যা বাড়ছে। জিনিসপত্রের দাম এমনিতেই ঊর্দ্ধমুখী। এই পরিস্থিতিতে পেট্রোল ও ডিজেলের দাম কম হওয়া উচিত৷ কারণ পেট্রোল-ডিজেলের সঙ্গে প্রত্যেকটি জিনিসের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক রয়েছে। সাধারণ মানুষের আরও অভিযোগ, প্রতিবার নির্বাচনের মুখে কেন্দ্রীয় সরকার তেল ও গ্যাসের দাম কমিয়ে দেয়। আবার নির্বাচন চলে গেলে দাম ঊর্ধ্বমুখী করে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের চালবাজি নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাঁরা চান আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমান রেখে পেট্রোল-ডিজেলের দাম ঠিক রাখা হোক দেশে।

Continue Reading
Advertisement