গুলিবিদ্ধ প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ভাই
Connect with us

ভাইরাল খবর

গুলিবিদ্ধ প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ভাই

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৩১ জানুয়ারী : প্রকাশ্য দিবালোকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে গুরুতর জখম হলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) নিকট আত্মীয় রাজকুমার সিং এবং তাঁর এক সহযোগী। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার নেপথ্যে কারা তা নিয়ে শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, গুরুতর আহত রাজকুমার সিং সম্পর্কে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্তের মামাতো ভাই। বিহারের সিরষা জেলার মাধেপুরে রাজকুমারের বাইকের শো-রুম রয়েছে। প্রতিদিনের মতো ব্যবসার কাজে বেরিয়ে ছিলেন তিনি৷ আলি হাসান নামে ম্যানেজারকে নিয়ে সেই শো-রুম খুলতেই যাচ্ছিলেন তিনি। সেসময় বৈজন্তীপুর চকে অজ্ঞাতপরিচয় তিনজন দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। এরপরই রাজকুমার এবং আলিকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় তারা৷
তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা দু’জনকে উদ্ধার করে নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। কে বা কারা এই কাজ করেছে? কেনই বা আক্রমণ করা হল রাজকুমারকে? তা জানতে তদন্তও শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নীতীশ সরকারের আমলে বিহারের আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে৷ বেপরোয়া হয়ে উঠেছে দুষ্কৃতীরা। না হলে দিনে দুপুরে কী করে সশস্ত্র হামলা চালানোর দুঃসাহস পায় তারা? অবিলম্বে এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করে গারদের পেছনে ভরা হোক ৷