বিনোদন
বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া
নিউজ ডেস্ক , ৩০ জানুয়ারী : প্রয়াত হলেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা ইন্দ্রজিৎ দেব। শনিবার ভোররাতে গোলপার্কে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
ডিডি বাংলা চ্যানেলে ‘তেরো পার্বণ’ ধারাবাহিকে অভিনয়ের মধ্যেই দিয়েই তিনি টলিউডে নিজের জায়গা তৈরি করেন তিনি৷ এরপর থেকেই বাংলা সিনেমা ও টেলিভিশন জগতের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠেন অভিনেতা। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক রাণী রাসমনিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। অভিনেতার পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেতা। তিনি COPD-র রোগী ছিলেন। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন টলিউডের বহু কলাকুশলী।
