এবারে রুপোলি পর্দায় আসতে চলেছে মহাকাব্য রামায়ণ
Connect with us

বিনোদন

এবারে রুপোলি পর্দায় আসতে চলেছে মহাকাব্য রামায়ণ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৯ জানুয়ারী : রামায়ণ মহাকাব্যের জনপ্রিয়তাকে মাথায় রেখেই এবার বড় আকারে বড় পর্দায় তৈরি হতে চলেছে রামায়ণ। মধু মন্টেনার প্রযোজনায় তৈরি হবে এ ছবি। ছবির বাজেট রাখা হয়েছে প্রায় ৩০০ কোটি। এই খবর সামনে আসতেই আগ্রহ তৈরি হয়েছে মূল চরিত্রের অভিনেতাদের নিয়ে।

জানা গিয়েছে এই ছবিতে রাম-সীতার চরিত্রে অভিনয় করবেন হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন। এই রামায়ণের পরিচালনার দায়িত্ব নেবেন ‘দঙ্গল’-খ্যাত নীতেশ তেওয়ারি। সিনেমায় যাতে কোন ত্রুটি না থাকে সেজন্য বেশ কয়েকজন গবেষকদের সঙ্গেও আলোচনা করা হচ্ছে। উল্লেখ্য দীর্ঘ দিন ধরেই বড়পর্দায় রামায়ণ তৈরির কথা ভেবে আসছেন মধু। এরই মধ্যে ভেঙে যায় তাঁদের প্রযোজনা সংস্থা ‘ফ্যান্টম ফিল্মস’। কোম্পানির বাকি তিন অংশীদারের থেকে পুরো মালিকানা একাই কিনে নেন মধু। এরপর থেকে একাই প্রযোজনা সংস্থা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। অবশেষে তার স্বপ্নের ছবির কাজে হাত লাগিয়েছেন মধু মন্টেনা।

Continue Reading
Advertisement