মেসিকে ছাড়াই লা লিগার ম্যাচে জয়ী বার্সা
Connect with us

খেলার খবর

মেসিকে ছাড়াই লা লিগার ম্যাচে জয়ী বার্সা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৫ জানুয়ারী : না এবার কোন মেসি ম্যাজিক নয়। মেসিকে ছাড়াই জিতলো বার্সেলোনা। ইলচেকেকে ২-০ গোলে হারালো বার্সেলোনা। লা লিগায় অ্যাওয়ে ম্যাচগুলিতে টানা পাঁচটি ম্যাচ জিতে নজির গড়লো বার্সেলোনা। এই জয়ের ফলে লিগ তালিকায় তিন নম্বরে উঠে এলো বার্সেলোনা।

মেসিকে ছাড়াই শুধুমাত্র এই ম্যাচটি নয় এর আগেও একটি ম্যাচ খেলতে নেমেছিল বার্সেলোনা। সেখানেও রুদ্ধশ্বাস জয় নিয়ে আসে বার্সেলোনা শিবির। আর এবারে প্রতিপক্ষ ছিল ইলচেকে। মেসিকে ছাড়াই ইলচেকেকে ২-০ গোলে হারালো বার্সেলোনা। শুরু থেকেই আক্রমণে ছিল ইলচেকে। পাল্টা আক্রমণ করছিলো বার্সা। তবে ইলচেকের রক্ষণভাগে ফাটল ধরিয়ে বার্সেলোনার হয়ে প্রথম গোলটি করেন ফ্রাঙ্ক ডি জঙ। ৩৯ মিনিটে প্রথম গোলটি করেন তিনি। এরপরে বেশ কয়েকবার আক্রমণ চালিয়েছিল ইলচেকে। কিন্তু প্রতিবারই ব্যর্থ হতে হয় তাদের বার্সিলোনার ডিফেন্স এর সামনে। অবশেষে ম্যাচ শেষের নির্ধারিত সময়ের ঠিক আগের মিনিটে বার্সেলোনার জয় নিশ্চিত করে রিকুই পুইগ। লা লিগায় পরপর পাঁচটি অ্যাওয়ে ম্যাচ জিতল বার্সেলোনা। ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ তারিকায় ৩ নম্বরে বার্সা।