ফের বলিউডে শ্বাশত চট্টোপাধ্যায়, কঙ্গনার সঙ্গে ছবিতে দেখা যাবে তাকে
Connect with us

বিনোদন

ফের বলিউডে শ্বাশত চট্টোপাধ্যায়, কঙ্গনার সঙ্গে ছবিতে দেখা যাবে তাকে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২০ জানুয়ারী : বলিউডে জয়যাত্রা অব্যাহত অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের। কঙ্গনা রানাউত অভিনীত ‘ধাকড়’ ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। এই ছবি পরিচালনার দ্বায়িত্বে রয়েছে পরিচালক রজনীশ ঘাই। অ্যাকশন-থ্রিলার ধর্মী এই ছবিতে
বিভিন্ন রকমের স্টান্ট করতে দেখা যাবে অভিনেত্রীকে।

এ ই ছবির জন্য বিশেষ ধরনের শারীরিক কসরতের প্রশিক্ষণ নিয়েছেন অভিনেত্রী।শ্বাশতর চরিত্রটি কঙ্গনার মেন্টরের। তাঁর মেন্টরের চরিত্রে শাশ্বতকেও কসরত করতে দেখা যেতে পারে। মধ্যপ্রদেশের ইন্দোরে শুট্যিংয়ের পর ভোপালে শ্যুট হবে ছবির। চলতি বছরের অক্টোবরে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির। উল্লেখ্য শাশ্বত অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি ছিল মুকেশ ছাবরার দিল বেচারা। বলিউডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। এই ছবি তাঁর কেরিয়ারে নতুন পালক যোগ করবে বলা যেতে পারে নিঃসন্দেহে।

Continue Reading
Advertisement