রোগীর পেট কেটে আট কেজির টিউমার বের করলেন চিকিৎসকেরা
Connect with us

উত্তর দিনাজপুর

রোগীর পেট কেটে আট কেজির টিউমার বের করলেন চিকিৎসকেরা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ :   কোভিড পরিস্থিতির মধ্যেই জটিল অস্ত্রপচার করে রোগীর প্রান বাঁচালেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা। বৃহস্পতিবার রায়গঞ্জের শক্তিনগর এলাকার বাসিন্দা জ্যোৎস্না মহন্তর অপারেশন করে ওভারী থেকে আটকেজি ওজনের দুটি টিউমার বের করেন হাসপাতালের চিকিৎসকেরা। হাসপাতালে এই ধরনের জটিল অস্ত্রপচার প্রথম বলে জানিয়েছেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ দিলীপ পাল।
রায়গঞ্জের শক্তিনগর এলাকার বাসিন্দা জ্যোৎস্না মহন্ত মাসখানেক ধরে পেটের ব্যাথায় ভুগছিলেন। শহরের দুই চিকিৎসকে প্রাইভেট চেম্বারে দেখানোর পর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে দেখা যায় জ্যোৎস্না দেবীর ওভারিতে বিপজ্জনক অবস্থায় দুটি টিউওমার রয়েছে। কিন্তু কোভিড পরিস্থিতির কারনে এখনই অপারেশন করা সম্ভব নয় বলে জানিয়ে দেন চিকিৎসকেরা। রোগীকে কলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু বাস -ট্রেন বন্ধ থাকায় জ্যোৎস্না দেবীকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এদিকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় রোগীকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়।

আরও পড়ুন :সিবিআই এর জেরার মুখে রিয়া চক্রবর্তী, ডি আর ডি ও গেস্ট হাউজে চললো জিজ্ঞাসাবাদ

 

জ্যোৎস্নাদেবীর শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে দ্রুত অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। শুক্রবার অপারেশন করে প্রায় আট কেজি ওজনের দুটি টিউমার বের করা হয় জ্যোৎস্না দেবীর পেট থেকে। বর্তমানে সুস্থ ই রয়েছে রোগী।
মেডিক্যাল কলেজের অধ্যক্ষ দিলীপ পাল বলেন, ” চিকিৎসক, নার্স সহ অন্যান্যদের সহযোগিতায় জটিল অস্ত্রপচারে সাফল্য মিলেছে। রোগী সুস্থ আছে। মেডিক্যাল কলেজে এধরনের অস্ত্রপচার প্রথম। কোভিড পরিস্থিতির মধ্যে ও চিকিৎসক দের দক্ষতায় এই সাফল্য মিলেছে।

Advertisement
ads

আরও পড়ুন : শশ্মানের মাটি কেটে বিক্রির অভিযোগ, উত্তেজনা এলাকায়