বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রের
Connect with us

মালদা

বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ১৭ ডিসেম্বর : রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে জনসাধারণের কাছে পৌছে দিতে মানিকচক বিধানসভার নুরপুর অঞ্চলে বঙ্গধ্বনি যাত্রা কর্মসুচি আয়োজিত হল বৃহস্পতিবার। এদিন নুরপুর স্ট্যান্ডে একটি পথসভা করেন উপস্থিত দলীয় কর্মীরা। সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেতৃত্ব। এরপর একটি মিছিল বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। পাশাপাশি এদিন বেশ কয়েকজন কংগ্রেস কর্মী সমর্থক যোগদান করে তৃণমূল কংগ্রেসে। এদিনের কর্মসূচিতে প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র, বিশ্বজিত মন্ডল, তারিফুল ইসলাম সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিধানসভা ভোট এগিয়ে আসতেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। বৃহস্পতিবার বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী। পাড়ায় ঘুরে ঘুরে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচার করেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র। উন্নয়নে নিরিখে সকল মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে থাকবে এবং রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার হবে এই বার্তা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র।

বৃহস্পতিবার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মানিকচক বিধানসভার নুরপুর অঞ্চল জুরে চলে বঙ্গধ্বনি যাত্রার প্রচার অভিযান। নেতৃত্বে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্র। সঙ্গে ছিলেন রাজ্য যুব তৃণমূল সম্পাদক বিশ্বজিৎ মন্ডল, মানিকচক ব্লক তৃণমূল নেতা তারিকুল ইসলাম, ব্লক যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান সহ তৃণমূলের নেতাকর্মীরা। প্রথমে নুরপুর স্ট্যান্ডে একটি পথসভা করা হয়। সেই সভা থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব। এরপর একটি বাইক মিছিল করে গোটা এলাকা পরিক্রমা করে প্রচার চালায় বঙ্গধ্বনী যাত্রা কর্মসূচি নিয়ে। মানুষের বাড়ি বাড়ি পৌঁছে জনসংযোগ তৈরি করার সাথে রাজ্য সরকারের উন্নয়ন তুলে ধরুন প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র। সকল মানুষ সমস্ত রকম সরকারি সুবিধা পাচ্ছে কিনা সেই সমস্ত দিক জিজ্ঞাসাবাদ করে খতিয়ে দেখেন তিনি। রাজ্য সরকারের গত ১০ বছরের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে সকলকে তৃণমূলের সঙ্গে থাকার বার্তা দেন। পরে গ্রামের মোড়ে বেশ কয়েকজন কংগ্রেস কর্মী তৃণমূলে যোগদান করেন। দলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত দলীয় নেতৃত্ব।